ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
HomeUncategorizedরাষ্ট্রায়ত্ত ব্যাংকের ১১ মহাব্যবস্থাপক হলেন ডিএমডি

রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ১১ মহাব্যবস্থাপক হলেন ডিএমডি

অর্থনীতি ডেস্ক: সরকার রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ১১ জন মহাব্যবস্থাপককে (জিএম) উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) পদে পদোন্নতি দিয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের রাষ্ট্রমালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা হলেন- রূপালী ব্যাংক পিএলসির মহাব্যবস্থাপক মোহাম্মদ শাহেদুর রহমান, অগ্রণী ব্যাংক পিএলসির মহাব্যবস্থাপক মোহাম্মদ ফজলুল করিম, বাংলাদেশ কৃষি ব্যাংকের মহাব্যবস্থাপক আবু সাঈদ মো. রওশানুল হক, জনতা ব্যাংক পিএলসির মহাব্যবস্থাপক মো. আব্দুল মতিন, বাংলাদেশ কৃষি ব্যাংকের মহাব্যবস্থাপক আশরাফুজ্জামান খান ও রূপালী ব্যাংক পিএলসির মহাব্যবস্থাপক মো. ইকবাল হোসেন খাঁ।

এ ছাড়াও পদোন্নতিপ্রাপ্ত অন্যরা হলেন- রূপালী ব্যাংক পিএলসির মহাব্যবস্থাপক শিকদার ফারুক এ আজম, অগ্রণী ব্যাংক পিএলসির মহাব্যবস্থাপক শাহীনূর সুলতানা, বেসিক ব্যাংক পিএলসির মহাব্যবস্থাপক মো. হাসান ইমাম, সোনালী ব্যাংক পিএলসির মহাব্যবস্থাপক মো. জামান মোল্লা এবং সোনালী ব্যাংক পিএলসির মহাব্যবস্থাপক মো. সাফায়েত হোসেন পাটওয়ারী।

প্রজ্ঞাপনে পদোন্নতির বিষয়ে বলা হয়, রাষ্ট্রমালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক, বিশেষায়িত ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানসমূহের বর্ণিত মহাব্যবস্থাপকদের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) পদে পদোন্নতি প্রদানপূর্বক নামের পার্শ্বে বর্ণিত কর্মস্থলে পদায়ন করা হলো।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, ‘রাষ্ট্রমালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক, বিশেষায়িত ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানসমূহের ব্যবস্থাপনা পরিচালক, উপব্যবস্থাপনা পরিচালক ও মহাব্যবস্থাপক পদে মনোনয়ন/নিয়োগ/পদোন্নতি ও পদায়ন নীতিমালা-২০২৬’ ও সরকার কর্তৃক সময়ে সময়ে জারিকৃত নীতিমালা/প্রজ্ঞাপন দ্বারা পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের চাকরি নিয়ন্ত্রিত ও পরিচালিত হবে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular