ঢাকা  বৃহস্পতিবার, ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeবিনোদনরুনা লায়লাজি আমাকে বাংলা শিখিয়েছেন: রাহাত ফতেহ আলী খান

রুনা লায়লাজি আমাকে বাংলা শিখিয়েছেন: রাহাত ফতেহ আলী খান

বিনোদন ডেস্ক : গতকাল সোমবার সন্ধ্যায় ঢাকার মিরপুর স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) মঞ্চে গান গেয়ে মাতিয়েছেন পাকিস্তানি সংগীতশিল্পী রাহাত ফতেহ আলী খান। তিনি দ্বিতীয় দিনের মতো গান গাইলেন।

এদিন উপমহাদেশের সংগীতের কিংবদন্তি শিল্পী রুনা লায়লার সুরে গাওয়া বাংলা গানটিও তিনি অন্য গানের সঙ্গে গেয়েছেন।

রাহাত ফতেহ আলী খানের কণ্ঠে ‘ভালোবাসা আমার পর হয়েছে’ শিরোনামের বাংলা গানটি শুনে স্টেডিয়ামের আগত দর্শক–শ্রোতারা চমকে যান।

‘আল্লাহ হু’ গান দিয়ে শুরু করে একে একে গাইলেন তার পছন্দের অন্য সব গান। গেয়েছেন ‘খুদা অর মহব্বত’, ‘সানু এক পাল চেইন’ গানটি।

রাহাত ফতেহ আলী বলেন, ‘এবার আমি দুই দেশের জনপ্রিয় শিল্পী রুনা লায়লার সুরে কবির বকুলের লেখা ‘ভালোবাসা আমার পর হয়েছে’ গানটি শোনাব।’

রুনা লায়লা সম্পর্কে রাহাত ফতেহ আলী খান তার অনুভূতি প্রকাশ করে সংবাদমাধ্যমে বলেছেন, ‘রুনা লায়লাজি হচ্ছেন অসাধারণ একজন কিংবদন্তি। বাংলাদেশ এবং পাকিস্তান—দুই দেশে তার তুমুল জনপ্রিয়তা আছে। আমি তাকে খুব সম্মান করি, শ্রদ্ধা করি। তিনি আমাদের অগ্রজ।

আমি রুনা লায়লাজির সুরে একটি বাংলা গান গেয়েছি, রাজা কাশিফের সংগীতায়োজনে। আর বাংলা যে উচ্চারণ তা রুনা লায়লাজি আমাকে শিখিয়েছেন। ঠিক করে দিয়েছেন। এসব আমার জীবনের সুন্দর অনুভূতি।’

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular