ঢাকা  রবিবার, ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ; ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeস্বাস্থ্যলক্ষ্মীপুরে ২ লাখ ৭০ হাজার শিশুকে হামের টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা

লক্ষ্মীপুরে ২ লাখ ৭০ হাজার শিশুকে হামের টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা

নাজমুল হোসেন, বিশেষ সংবাদদাতা : লক্ষ্মীপুর জেলায় আগামী ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত ১১ কার্যদিবসব্যাপী জরুরি এমআর (হাম-রুবেলা) টিকাদান ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। এ সময় জেলায় মোট ২ লাখ ৭০ হাজার ৮৩০ জন শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।

শনিবার দুপুরে জেলা সিভিল সার্জন কার্যালয়ে আয়োজিত এক জরুরি এমআর ভ্যাকসিনেশন ক্যাম্পেইন বিষয়ে মতবিনিময় সভায় এ তথ্য জানান সিভিল সার্জন ডা. আবু হাসান শাহীন।

তিনি জানান, ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদের এই টিকা দেওয়া হবে। জেলার প্রতিটি উপজেলার পাশাপাশি পৌরসভা পর্যায়েও টিকাদান কার্যক্রম পরিচালিত হবে।

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, সদর উপজেলায় ৯৭ হাজার ৪০৪ জন, রায়পুরে ৩৮ হাজার ৬৫২ জন, রামগঞ্জে ৪৪ হাজার ৯৯৭ জন, কমলনগরে ৩৫ হাজার ৫০০ জন, রামগতিতে ৩৬ হাজার ৯৭৪ জন এবং লক্ষ্মীপুর পৌরসভায় ১৭ হাজার ৩২৩ জন শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

এ কার্যক্রম বাস্তবায়নে মোট ১ হাজার ৫৮৪টি কেন্দ্র, ১৮৩ জন সুপারভাইজার, ২০০ জন টিকা কর্মী এবং ৪০০ জন স্বেচ্ছাসেবী কাজ করবেন বলে সভায় জানানো হয়।

মতবিনিময় সভায় লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সভাপতি আ. হ. ম. মোশতাকুর রহমানসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular