ঢাকা  শনিবার, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ; ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশলাকসাম প্রেসক্লাবের পূর্নাঙ্গ কমিটি ঘোষনা

লাকসাম প্রেসক্লাবের পূর্নাঙ্গ কমিটি ঘোষনা

কুমিল্লা প্রতিনিধি : বহুদিন পর গণতান্ত্রিক পদ্ধতিতে তারুন্য নির্ভর সংবাদকর্মীদের নিয়ে বহুল আলোচিত লাকসাম প্রেসক্লাবের নির্বাহী পূর্নাঙ্গ কমিটি প্রকাশ করা হয়েছে। গতকাল সন্ধ্যায় লাকসাম প্রেসক্লাবের কার্যালয়ে বর্নাঢ্য আয়োজনে কর্মরত সংবাদকর্মীদের উপস্থিতিতে লাকসাম তথা কুমিল্লার আলোচিত তারুন্য দৈনিক দিনকালের কুমিল্লা দক্ষিন জেলা প্রতিনিধি মশিউর রহমান সেলিমকে সভাপতি, সাপ্তাহিক আমাদের অধিকার সম্পাদক কামাল উদ্দিনকে সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তর লাকসাম প্রতিনিধি এম এ মান্নানকে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট নির্বাহী কমিটি আনুষ্ঠানিক ভাবে প্রকাশ করা হয়েছে।

নব নির্বাচিত কমিটির সভাপতি মশিউর রহমান সেলিম বলেন, লাকসামে কর্মরত সংবাদ কর্মীদের লাকসাম প্রেসক্লাব নামে একটাই সংগঠন থাকবে। ‘লাকসাম প্রেসক্লাব’ সাংবাদিকদের কথা বলবে, সাংবাদিকদের স্বার্থেএবং দেশ- জাতির কল্যাণে কথা বলবে। রাজনৈতিক ও সমাজের অসংগতি এবং বৈষম্যমূলক কর্মকান্ড তুলে ধরতে সাংবাদিকরা সবসময় তৎপর থাকবেন। সাংবাদিকতা পেশায় অপশক্তির হস্তক্ষেপ রুখতে প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ একযোগে কাজ করবে এবং ৫ আগষ্টের পূর্বের স্বৈরাচারী সরকারের পতিত দোসররা প্রেসক্লাব ঘিরে ষড়যন্ত্র এবং নানামুখী তৎপরতা চালানোর অপচেষ্টা চালাচ্ছেন। ওদেরকে ঐক্যবদ্ধ ভাবে প্রতিহত করা হবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular