ক্রীড়া ডেস্ক: দক্ষিণ আফ্রিকা-ভারতের পর ওয়েস্ট ইন্ডিজও তাদের গ্রুপপর্ব শেষ করল শতভাগ জয় নিয়ে। ‘সি’ গ্রুপে চার ম্যাচের সবকটি জিতেছে ক্যারিবিয়ান। তাদের সর্বশেষ শিকার ইতালি। আজ (১৯ ফেব্রুয়ারি) নবগত দলটিকে ৪২ রানে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।
এই ম্যাচের মধ্য দিয়ে ‘সি’ গ্রুপের লড়াই শেষ হলো। এ গ্রুপ থেকে সুপার এইট নিশ্চিত করেছে ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড। বাদ পড়েছে স্কটল্যান্ড, ইতালি এবং নেপাল।
গ্রুপপর্বের শেষ ম্যাচে শাই হোপ বিধ্বংসী রূপ ধারণ করেন। ৪৬ বলে ৬ চার এবং ৪ ছক্কায় খেলেন ৭৫ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ ২৪ রান আসে রস্তন চেজ এবং শেফার্ণি রাদারফোডের ব্যাট থেকে। বাকিরা জ্বলে উঠতে ব্যর্থ হওয়ায় ৬ উইকেটে ১৬৫ রানে থামে ওয়েস্ট ইন্ডিজের ইনিংস।
ব্যাটিংয়ে বিন্দুমাত্র লড়াই দেখাতে পারেনি ইতালি। ১৮ ওভারে অলআউট হয় মাত্র ১২৩ রানে। ৪ উইকেট শিকার করে শামার জোসেফ ছিলেন ওয়েস্ট ইন্ডিজের সফল বোলার। ম্যাথু ফোর্ড নেন ৩ উইকেট।
প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নিয়ে এক জয় নিয়ে ফিরবে ইতালি। তাদের একমাত্র জয়টি আসে নেপালের বিপক্ষে।
শতভাগ জয়েই গ্রুপপর্ব শেষ করল ওয়েস্ট ইন্ডিজ