ঢাকা  শনিবার, ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ; ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeখেলাশিশিরের প্রভাব কমাতে রাসায়নিক স্প্রে ব্যবহার করছে ভারত

শিশিরের প্রভাব কমাতে রাসায়নিক স্প্রে ব্যবহার করছে ভারত

নিউজ ডেস্ক: ঘরের মাঠে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে প্রথম ম্যাচে হেরেই বেশ কোণঠাসা অবস্থায় রয়েছে স্বাগতিক ভারত। হাতে থাকা বাকি দুই ম্যাচ জিতলেও তাদের সেমিফাইনাল নিশ্চিত হবে কি না, তা নিয়ে রয়েছে শঙ্কা। এই খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে আজ চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে বাঁচা-মরার ম্যাচে জিম্বাবুয়ের মুখোমুখি হবে সূর্যকুমার যাদবের দল। তবে এই ম্যাচে শিশিরের প্রভাব কমাতে যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা বিশেষ এক ধরনের রাসায়নিক স্প্রে ব্যবহার করছে ভারত।

তবে সন্ধ্যা সাড়ে ৭টায় ম্যাচ শুরু হওয়ায় রাতের দিকে শিশিরের প্রভাব মারাত্মক আকার ধারণ করতে পারে। শিশিরের কারণে পরে বল করা দল সাধারণত অসুবিধায় পড়ে। তাই টস জয়ী দলের বোলিং নেওয়ার সম্ভাবনাই বেশি।

ভারতের সংবাদমাধ্যম ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’-এর এক প্রতিবেদনে জানা গেছে, শিশিরের এই প্রভাব কমাতেই যুক্তরাষ্ট্র থেকে ‘ডিউ কিউর’ নামের একটি বিশেষ রাসায়নিক আমদানি করেছে তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশন। গত দুই দিন বিকেলে মাঠকর্মীরা আউটফিল্ডে পানির সঙ্গে মিশিয়ে এই বিশেষ রাসায়নিক পদার্থ ছিটিয়েছেন।

আহমেদাবাদে দক্ষিণ আফ্রিকার কাছে ৭৬ রানের বড় হারে ভারতের নেট রান রেট এখন -৩.৮০০-তে নেমে গেছে। অন্যদিকে সোমবার মুম্বাইয়ে জিম্বাবুয়েকে ১০৭ রানে হারিয়ে +৫.৩৫০ নেট রান রেট নিয়ে সুপার এইটের গ্রুপ-১ এর শীর্ষে উঠে এসেছে ওয়েস্ট ইন্ডিজ। +৩.৮০০ রান রেট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা। ফলে সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে আজ জিম্বাবুয়ে এবং ১ মার্চ কলকাতার ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শুধু জিতলেই হবে না, বড় ব্যবধানে জয় তুলে নিতে হবে স্বাগতিকদের।

কোণঠাসা ভারত সন্ধ্যায় মাঠে নামবে ভারত। একইভাবে আগামী ১ মার্চ বিকেলেও দিল্লিতে জিম্বাবুয়ের বিপক্ষে খেলবে দক্ষিণ আফ্রিকা এবং সন্ধ্যায় উইন্ডিজের মুখোমুখি হবে ভারত। ফলে দুই দিনই ম্যাচ শুরুর আগে নিজেদের সমীকরণ ও করণীয় সম্পর্কে স্পষ্ট ধারণা পেয়ে যাবেন সূর্যকুমার যাদবরা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular