মাহমুদ মীর
জনপ্রিয় কণ্ঠশিল্পী শুভমিতার প্রথম কবিতার গান, জীবনানন্দ দাশের হৃদয় ছোঁয়া ধ্রুপদ কবিতাকে বাঁধলেন নতুন প্রাণে।
সুরস্রষ্টা শাহীন সরদারের সুরারোপিত গান শুভমিতার কণ্ঠের যাদুতে অপূর্ব দ্যোতনায় বেজে উঠলো। এ এক অপরূপ সুরের মায়া, এ শুধু উপলব্ধির, চেতনার আকাশের মধুর বৃষ্টি, নন্দিত সৃষ্টি।

রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের কবিতা “তোমরা যেখানে সাধ চলে যাও”। বাংলার নিসর্গ আর ধূসর পাণ্ডুলিপির মায়া মাখানো এই কবিতায় সুরে বেঁধেছেন শাহীন সরদার এবং কণ্ঠে তুলে নিয়েছেন প্রখ্যাত শিল্পী শুভমিতা ব্যানার্জী আর বেঙ্গল ফাউন্ডেশন নিবেদন করেছেন।
উদ্যোক্তারা দাবি করেছেন, এই মিউজিক্যাল ভিডিওটি আপনাদের নিয়ে যাবে আবহমান বাংলার সেই পরিচিত পুকুরপাড় আর কুয়াশার দেশে।
https://www.youtube.com/watch?v=U5JUPRidfr4
বাংলার নদী, মাঠ আর হিজল গাছের মায়ায় কবির যে চিরস্থায়ী বসবাস, সেই আবেগকেই সুর ও বাণীতে ফুটিয়ে তোলা হয়েছে এই আয়োজনে। আমাদের চারপাশের চেনা প্রকৃতিই যেন এক নতুন রূপ পেয়েছে শুভমিতার দরদী কণ্ঠে। নিমগ্ন শ্রোতা এ গান শুনে বাংলার শাশ্বত রূপের আমেজে হারিয়ে যাবেন সন্দেহ নেই।
কবিতা: তোমরা যেখানে সাধ চলে যাও
কবি: জীবনানন্দ দাশ
সুর: শাহীন সরদার
কণ্ঠ: শুভমিতা ব্যানার্জী
সংগীতায়োজন: পার্থ পাল
এই শুভ উদ্যোগগুলো আমাদের সংস্কৃতির অঙ্গ। এদের ভালোবেসে বাংলার যা কিছু শুভ তা বাঁচিয়ে রাখার আশা করছেন সবাই। দায়িত্ব সারা বিশ্বের বাংলা সংস্কৃতি-প্রেমীর।



