ঢাকা  সোমবার, ২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ; ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅর্থনীতিশেষ হলো বাংলাদেশ লাইট ইন্জিনিয়ারিং এক্সপো-২০২৬

শেষ হলো বাংলাদেশ লাইট ইন্জিনিয়ারিং এক্সপো-২০২৬

নিউজ ডেস্ক: তিন দিনব্যাপী বাংলাদেশ লাইট ইন্জিনিয়ারিং এক্সপো- ২০২৬ এর সমাপনী অনুষ্ঠান আজ ঢাকার শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার এ অনুষ্ঠিত হয়।এই মেলার মাধ্যমে দেশের লাইট ইঞ্জিনিয়ারিং শিল্পের সর্বশেষ প্রযুক্তি,উদ্ভাবন এবং সক্ষমতা তুলে ধরার মধ্য দিয়ে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।

সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেখ মো. আব্দুররহমান, যুগ্মসচিব ও EC4J প্রকল্পের উপ-পরিচালক, বাণিজ্য মন্ত্রণালয়, জনাব লিয়াকত আলী, উপদেষ্টা, বাইশিমাস,সাবেক কাউন্সিলর, ৪১নংওয়ার্ড, ঢাকা, দক্ষিণ সিটি কর্পোরেশন, মো.আব্দুররাজ্জাক, সভাপতি, বাইশিমাস, জনাব রাজু আহমেদ, সহ-সভাপতি, বাইশিমাস। বক্তব্যে শেখ মো. আব্দুর রহমান বলেন, BLE Expo-26 বাংলাদেশের লাইট ইঞ্জিনিয়ারিং শিল্প কে আন্তর্জাতিক মানের সঙ্গে পরিচিত করার একটি গুরুত্ব পূর্ণমঞ্চ।

তিনি উল্লেখ করেন যে এই শিল্পদেশের অবকাঠামো, উৎপাদন ও প্রযুক্তি খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে এবং বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকার জন্য দ্রুত প্রযুক্তি স্থানান্তর ও দক্ষ মানব সম্পদ উন্নয়নের ওপর জোর দেওয়া প্রয়োজন।

তিনি আরও বলেন, দেশের লাইট ইঞ্জিনিয়ারিং শিল্প টেকসই উন্নয়ন লক্ষ্য(SDGs)অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং সার্কুলার ইকোনমি ও রিসাইক্লিং শিল্পে উদ্ভাবন ও বিনিয়োগের বড় সম্ভাবনা রয়েছে। মেলায় ৬৭টি স্টল এবং ৪৫ টির বেশি সংগঠন অংশগ্রহণ করেছে, যা বাংলাদেশের শিল্প সক্ষমতার স্বীকৃতি বহন করে।

বক্তব্যে জনাব লিয়াকত আলী বলেন, BLE Expo-26 প্রমাণ করেছে যে লাইট ইঞ্জিনিয়ারিং শিল্প দেশের অর্থনীতির অবিচ্ছেদ্য অংশ। এই শিল্পে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে হাজার হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে এবং রপ্তানি মুখী শিল্পে উল্লেখযোগ্য অবদান রাখছে।

সভাপতির বক্তব্যে মো. আব্দুর রাজ্জাক বলেন, BLE Expo-26 শুধু একটি প্রদর্শনী নয়; এটি প্রযুক্তি, উদ্ভাবন ও সম্ভাবনার মিলনমেলা। এই মেলাদেশি ও বিদেশি উদ্যোক্তাদের মধ্যে ব্যবসায়িক নেটওয়ার্কিং জোরদার করেছে, নতুন বিনিয়োগের সুযোগ সৃষ্টি করেছে এবং স্থানীয় উৎপাদকদের আধুনিক ও পরিবেশ বান্ধব প্রযুক্তি সঙ্গে পরিচিত করেছে।

সমাপনী বক্তব্যে জনাব রাজু আহমেদ, সহ-সভাপতি, বাইশিমাস, দেশি ও বিদেশি সকল প্রদর্শক, অংশ গ্রহণকারী, স্পনসর, অংশীদার এবং দর্শনার্থীদের ধন্যবাদ জানান। তিনি BLE Expo-26 সফলভাবেআয়োজনের জন্য সংশ্লিষ্ট সরকারি দপ্তর ও সকল স্টেকহোল্ডারের সহযোগিতারজন্য তজ্ঞতা কাশকরেন। ভবিষ্যতে ও এই সহযোগিতা আর ও দৃঢ় হবে এবং লাইট ইঞ্জিনিয়ারিং শিল্পে আন্তর্জাতিক অংশীদারিত্ব ও টেকসই উন্নয়ন আরও এগিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular