মো: জহিরুল ইসলাম, স্টাফ রিপোর্টার : মৌলভীবাজারে শ্রীমঙ্গল থানা পুলিশের গোপন অভিযানে ৬ বছরের সাজাপ্রাপ্ত আসামী মো: আরজু মিয়া কে গ্রেফতার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ ।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার ০৪ অক্টোবর এসআই সুব্রত চন্দ্র দাস সঙ্গীয় ফোর্সসহ শ্রীমঙ্গল থানাধীন পশ্চিম লইয়ারকুল এলাকা থেকে মো: আরজু মিয়া জিআর-২২৪/১২, ধারা-৪০৬/৪২০ পেনাল কোড মামলার ০৬ বছরের সাজা জিআর ৪২/১৮ (কর্ণফুলী) এর ০৬ (ছয়) বছরের সাজাপ্রাপ্ত আসামী কে গ্রেফতার ।
শ্রীমঙ্গল থানার থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে শ্রীমঙ্গল ভূনবীর ইউনিয়নের লইয়াকুল এলাকা থেকে মো: আরজু মিয়াকে আসামী গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত ব্যক্তি ওয়ারেন্ট ভূক্ত আসামী শ্রীমঙ্গল উপজেলার ভূনবীর ইউনিয়নের পিতা-মৃত ইসমাইল মিয়া, সাং-পশ্চিম লইয়ারকুল, থানা-শ্রীমঙ্গল উপজেলার বাসিন্দা।



