ঢাকা  শনিবার, ১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ; ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeজাতীয়সংস্কারের পর হবে নিবার্চন: ড. ইউনূস

সংস্কারের পর হবে নিবার্চন: ড. ইউনূস

নিউজ ডেস্ক : অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, সংস্কারের পর নির্বাচন দেওয়া হবে। স্বৈরাচারী সরকারের পতনের পর বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাসহ রাষ্ট্রের ‍গুরুত্বপূর্ণ সংস্কার করে এরপর নির্বাচন দেওয়া হবে বলেও বলেন তিনি।

আজারবাইজানের রাজধানী বাকুতে কপ-২৯ সম্মেলনের ফাঁকে তিনি বার্তা সংস্থা এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা জানান।

তিনি বলেন, এসব সংস্কারে দেশের সবাইকে এক হতে হবে। যাতে সরকার, সংসদ, নির্বাচনী বিধি কেমন হবে। এসব খুব দ্রুত শেষ করতে হবে। ড. ইউনূস বলেন, আমরা অন্তর্বর্তী সরকারে রয়েছি। তাই আমাদের মেয়াদ যতটা সম্ভব কম হওয়া উচিৎ। আমরা দ্রুত নির্বাচন দিতে চাই।

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে হাজারো শিক্ষার্থী বিক্ষোভে অংশ নেন। এরপর এটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রূপ নেয়। বিক্ষোভে ৭০০ জনের বেশি মানুষের মৃত্যু হয়। প্রবল আন্দোলনের মুখে গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানের শেখ হাসিনা সরকারের পতন হয়। এরপর ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেন ড. মুহাম্মদ ইউনূস।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular