বিশেষ প্রতিনিধি, ঢাকা: সংস্কার আর নির্বাচন দুটি আলাদা না। সংস্কার সংস্কারের নিয়মেই চলবে আর নির্বাচন নির্বাচনের মত চলবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।মঙ্গলবার ( ১ এপ্রিল) বিকেলে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে নেতাকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় শেষে এসব কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, এ সরকার জনগণের মতামত নিয়ে ক্ষমতায় এসেছেন। যার শুরুটা হয়েছে গণঅভ্যুত্থানের মাধ্যমে এবং এর মাধ্যমেই তারা ক্ষমতায় এসেছেন। তারা সংস্কার কমিশন গঠন করেছেন, আমরা আমাদের দলের পক্ষ থেকে বিচার বিবেচনা করে মতামত দিয়েছি, যেগুলো বিষয়ে মতের ঐক্য হবে সেগুলো নিয়েই নির্বাচন হবে। যারাই নির্বাচিত হবে তারাই সে সংস্কারের দায়িত্ব পালন করবে বলে উল্লেখ করেন তিনি।
নিউইয়র্ক টাইমসের নিবন্ধে বাংলাদেশের ভুল চিত্র তুলে ধরেছে : সিএ প্রেস উইংনিউইয়র্ক টাইমসের নিবন্ধে বাংলাদেশের ভুল চিত্র তুলে ধরেছে : সিএ প্রেস উইং
প্রধান উপদেষ্টার সদ্য সমাপ্ত চীন সফরের প্রসঙ্গ তিনি বলেন, আওয়ামী লীগের আমলে চীন একতরফাভাবে একটা দলের সঙ্গে সম্পর্ক রেখেছে, তবে এখন তারা চিন্তাভাবনা পরিবর্তন করে সকল দলের সঙ্গে সম্পর্ক গড়ছে। চীন বাংলাদেশে উৎপাদনে ও উন্নয়নে বিনিয়োগের জন্য যে প্রতিশ্রুতি দিয়েছে সেটা দেশের জন্য আশাবাদের কথা। পরে বিভিন্ন স্তরের নেতাকর্মীদের সঙ্গে কুশল ও ঈদ শুভেচ্ছা বিনিময় করেন তিনি।
ঢাকা নিউজ/ এস



