ঢাকা  সোমবার, ২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ; ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeলিডসচিবালয়ে বিক্ষোভ, অর্ধশতাধিক শিক্ষার্থী আটক

সচিবালয়ে বিক্ষোভ, অর্ধশতাধিক শিক্ষার্থী আটক

নিউজ ডেস্ক : ফলাফলে ত্রুটি সংশোধনের দাবিতে এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল পুনরায় প্রকাশ এবং সচিবালয়ে ঢুকে পড়া শিক্ষার্থীদের মধ্যে অর্ধশতাধিকের বেশি শিক্ষার্থীকে আটক করা হয়েছে।পুলিশের দুটি প্রিজন ভ্যানে তাদের তোলা হয়।

বুধবার (২৩ অক্টোবর) বিকেল ৩টা ৫০ মিনিটে তাদের আটক করা হয়।

এর আগে দুপুর ২টা ৫০ মিনিটের দিকে শতাধিক শিক্ষার্থী সচিবালয়ে ঢুকে পড়ে। পরে সেনাবাহিনী ও পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ হয়ে পড়ে তারা। এইচএসসি ও সমমান পরীক্ষায় ফল পুনর্মূল্যায়ন ও ফলাফলের ত্রুটি সংশোধনের দাবিতে বিক্ষোভ করছিল শিক্ষার্থীরা।

আন্দোলরত শিক্ষার্থীদের স্লোগান বন্ধ করে শান্তিপূর্ণ আলোচনার আহ্বান জানান সচিবালয়ে দায়িত্বরত বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য ও বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

‘আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই; উই ওয়ান্ট জাস্টিস, মুগ্ধের বাংলায়- বৈষম্যের ঠাঁই নাই, তুমি কে আমি কে ছাত্র-ছাত্র; আপস না সংগ্রাম-সংগ্রাম-সংগ্রাম’ ইত্যাদি স্লোগান দিতে থাকে বিক্ষোভকারী শিক্ষার্থীরা।

একাধিক শিক্ষার্থী বলেছে, ‘আমরা সমতার ভিত্তিতে ফলাফল চাই। বোর্ড থেকে কাউকে ভালো ফল দেয়া হয়েছে আর কাউকে কম। অথচ আমরা ভালো লিখেছি। আমরা চাই দ্রুত সময়ে এই ফলাফল বাতিল করে বঞ্চিতদের পুনরায় মূল্যায়ন করা হোক।’

এর আগে গত ২০ আগস্ট নতুন করে আর পরীক্ষা না নিয়ে সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে এইচএসসির ফল প্রকাশের দাবিতে হঠাৎ মিছিল নিয়ে সচিবালয়ে ঢুকে পড়ে শত শত শিক্ষার্থী।

তখন শিক্ষার্থীরা বলে, ‘একটা বোর্ড পরীক্ষা ৬-৭ মাস পর্যন্ত ঝুলে থাকবে তা কী করে হয়? আমাদের কয়েকদিন আগেও জানিয়েছিল সেপ্টেম্বরের ১১ তারিখে পরীক্ষা হবে। তাহলে আরও এক মাস লাগবে পরীক্ষার জন্য। এরপর এক মাসব্যাপী পরীক্ষা হবে। এত সময় নিলে আমাদের ফলাফল প্রকাশ করবে কখন? আর আমরা ভর্তি হবো কবে?’

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular