ঢাকা  সোমবার, ২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ; ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশসড়ক অবরোধ করে ব্যবসায়ীদের বিক্ষোভ

সড়ক অবরোধ করে ব্যবসায়ীদের বিক্ষোভ

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুর জেলায় নির্বাচনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ব্যবসায়ীরা।

বুধবার (২৩ অক্টোবর) সকাল ১১টায় লক্ষ্মীপুরের পৌর শহরের চক বাজার এলাকায় ঘন্টাব্যাপি এই বিক্ষোভ কর্মসূচি করে তারা। এসময় সড়কে দীর্ঘ যানজটের তৈরি হয়।

জানা যায়, লক্ষ্মীপুরের পৌর শহরের চক বাজার মসজিদ মার্কেটের ১’শ ৩০জন ব্যবসায়ী নিয়ে ব্যবসায়ী সমিতির নির্বাচনের কথা ছিলো আজ।

কিন্তু এর আগে চক বাজার মসজিদ কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদক ব্যবসায়ীদের হুমকি দিয়ে নির্বাচন না করার জন্য একটি নোটিশ প্রদান করেন।

এতে ক্ষিপ্ত হয়ে ব্যবসায়ীরা মার্কেট বন্ধ করে রাস্তা নেমে পড়েন এবং সড়ক অবরোধ করেন।

পরবর্তীতে পুলিশ এসে বিষয়টি সমাধানের আশ্বাস দিলে আন্দোলনকারীরা রাস্তা থেকে সরে যান।

চকবাজার মসজিদ মার্কেটের ব্যবসায়ী তোফায়েল আহমেদ, রাকিব হোসেন, কামরুজ্জামান মনু, আমজাদ হোসেন, রিয়াজ হোসেন বলেন, আমরা ৯৯বছরের জন্য মার্কেটে দোকান ক্রয় করেছি। অথচ মসজিদ কমিটি আমাদের উপর জোরপূর্বক প্রভাব খাটাচ্ছে।

আমরা ব্যবসায়ী সমিতির নির্বাচন করছি, কিন্তু মসজিদ কমিটি তা করতে দিচ্ছে না। আমরা বিকালের মধ্যে আমাদের নির্বাচন চাই এবং মসজিদ কমিটি বাতিল চাই।

এ বিষয়ে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক দেলোয়ার পাটোয়ারী বলেন, চক বাজার মসজিদ মার্কেটটি পূর্ব থেকেই পরিচালনা করে আসছে মসজিদ কমিটি। কিন্তু বর্তমানে ব্যবসায়ীরা আলাদা কমিটি করতে চাচ্ছে। আমরা তাদের বলেছি সবাই মিলে বসে একটি সিদ্ধান্ত নেবো। কিন্তু তারা জোর করে কমিটি করতে চাচ্ছে। তারা যাতে কমিটি করতে না পারে তাই ঐ নোটিশটি করা হয়েছে।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোন্নাফ বলেন, ব্যবসায়ীদের নির্বাচন নিয়ে বিরোধ চলছে। সড়ক অবরোধের খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular