ঢাকা  শনিবার, ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ; ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeবিনোদনসত্য সংকট- এ মমর বিপরীতে সালাউদ্দিন লাভলু

সত্য সংকট- এ মমর বিপরীতে সালাউদ্দিন লাভলু

বিনোদন ডেস্ক : আরেকটি নতুন চরিত্র পর্দায় তুলে ধরতে যাচ্ছেন অভিনেত্রী জাকিয়া বারী মম। যেখানে তাঁকে দেখা যাবে সব গঞ্জনা দূরে ঠেলে দিয়ে সত্যবাদী মানুষকে আপন করে নেওয়া এক নারী চরিত্রে। ফুলবানু নামে চরিত্রটি থাকছে ‘সত্য সংকট’ নামে একক নাটকে। এর কাহিনি লিখেছেন আসাদ সরকার। পরিচালনার পাশাপাশি নাটকের প্রধান একটি চরিত্রে অভিনয় করেছেন সালাহউদ্দিন লাভলু।

এরই মধ্যে নাটকের শুটিং শেষ হয়েছে। এতে লাভলু-মম জুটির পাশাপাশি বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সায়েকা আহমেদ, আমিন আজাদ, আনিসুর রহমান বরুণ, সুজিত বিশ্বাস, আনোয়ার শাহি, মাহাবুব আলম প্রমুখ।

নাটকের কাহিনি গড়ে উঠেছে মজনু নামে এক সত্যবাদী যুবককে ঘিরে। মনজু পরিস্থিতি যেমনই হোক, কোনোভাবে সত্য বলা থেকে বিরত থাকতে পারে না। যে কারণে তাঁর বিয়ে হয় না। কনেপক্ষ যখনই তার বিষয়ে কিছু জানতে চায়, সে অকপটে নিজের সত্যিটা প্রকাশ করে দেয়। এভাবে বছরের পর বছর পেরিয়ে যায়, বুড়ো হতে চলা মজনুর আর বিয়ে হয় না। একসময় মজনুর সত্যবাদিতায় মুগ্ধ হয়ে তাকে আপন করে নেয় ফুলবানু নামে এক তরুণী। এমনই গল্প নিয়ে ‘সত্য সংকট’ নাটকটি আসছে ঈদে চ্যানেল আইতে প্রচার হবে।

অভিনেত্রী মমর কথায়, “সালাহউদ্দিন লাভলু একই সঙ্গে যেমন বড় মাপের নির্মাতা, তেমনি নন্দিত একজন অভিনেতা। তাই ‘সত্য সংকট’ নাটকে এ নির্মাতার পরিচালনায় তাঁরই বিপরীতে অভিনয় করার অভিজ্ঞতা ছিল অন্যরকম। নাটকের ফুলবানু চরিত্রটি দর্শকমনে ছাপ ফেলার মতো। গল্প, চরিত্র, শিল্পীদের অভিনয়, নির্মাণ– সব কিছু মিলিয়ে নাটকটি অনেকের ভালো লাগবে।”

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular