ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeজাতীয়সব ধরনের বিভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকতে হবে: প্রাথমিক উপদেষ্টা

সব ধরনের বিভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকতে হবে: প্রাথমিক উপদেষ্টা

নিউজ ডেস্ক: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডা: বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, আমাদেরকে সব ধরনের বিভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকতে হবে। পাশাপাশি, নিজ নিজ কর্তব্য যথাযথভাবে পালন করতে হবে।

১৯ আগস্ট মঙ্গলবার ঢাকার ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে কেন্দ্রীয় জন্মাষ্টমী উৎসব ২০২৫ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তৃতাকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, শ্রীকৃষ্ণের জন্মবার্ষিকীতে আমাদেরকে দুইটি শিক্ষা বুকে ধারণ করতে হবে। একটি হচ্ছে, সব ধরনের বিভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকা; আর অন্যটি হচ্ছে, আত্মশক্তিতে বলীয়ান হয়ে নিজেদের কর্তব্যকর্মে নিয়োজিত হওয়া। আমরা যদি এই দুইটি বৈশিষ্ট্য নিজেদের মাঝে ধারণ করতে পারি, তাহলেই শ্রীকৃষ্ণের প্রতি প্রকৃত শ্রদ্ধা প্রদর্শন করা হবে।
তিনি আরো বলেন, সমন্বয়বাদিতা ও ধর্মীয় সহনশীলতা এ অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ সংস্কৃতিক বৈশিষ্ট্য হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে। ‌ উপদেষ্টা এসময় সকলকে ধর্মীয় সহনশীলতা চর্চার আহ্বান জানান।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার শেখ মো: সাজ্জাত আলী অনুষ্ঠানের উদ্বোধন করেন।মহানগর পূজা উদযাপন কমিটির সভাপতি জয়ন্ত কুমার দেবের সভাপতিত্বে অনুষ্ঠানে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান তপন চন্দ্র মজুমদার, ডাঃ রমা সাহা বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের বাসুদেব ধর, মহানগর সার্বজনীন পূজা উদযাপন কমিটির উপদেষ্টা সুব্রত চৌধুরি শুভেচ্ছা বক্তব্য রাখেন। ‌মহানগর সার্বজনীন পূজা উদযাপন কমিটির উপদেষ্টা কাজল‌ দেবনাথ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন।

ঢাকা নিউজ/এস 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular