ঢাকা  শনিবার, ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ; ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশচট্টগ্রামসম্প্রীতি রক্ষায় মনের ময়লা পরিষ্কার করতে হবে মেয়র ডা. শাহাদাত হোসেন

সম্প্রীতি রক্ষায় মনের ময়লা পরিষ্কার করতে হবে মেয়র ডা. শাহাদাত হোসেন

নিজস্ব প্রতিবেদক:   চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, এ দেশ আমাদের, এখানে থাকতে হবে, মরতে হবে। কাজেই আমাদের সবাইকে দেশকে ভালোবাসতে হবে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে হবে।

রোববার চট্টগ্রামের সদরঘাটে পিটিআই ভবনে সচেতন নাগরিক সমাজ আয়োজিত সম্প্রীতি সমাবেশে তিনি আরও বলেন, “যেভাবে মুক্তিযোদ্ধারা ১৯৭১ সালে দেশকে ভালোবেসেছিলেন, আমাদেরও সেই চেতনা নিয়ে কাজ করতে হবে। ক্লিন সিটি বলতে শুধু নালা-নর্দমা পরিষ্কার বোঝায় না, এর অর্থ মনের ময়লাও পরিষ্কার করা।

সমাবেশে বক্তারা একমত হন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত। তারা জানান, সাম্প্রদায়িক উস্কানি দিয়ে দেশের ঐক্য বিনষ্টের ষড়যন্ত্র কখনো সফল হবে না।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক রাসেল আহমদ বলেন, বাংলাদেশ কোনো একক ধর্মের দেশ নয়, এটি সবার।তিনি জনগণকে সাম্প্রদায়িক উস্কানিতে পা না দেওয়ার আহ্বান জানান।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular