ঢাকা  শনিবার, ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ; ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeলিডসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা পূর্ণদিবস কর্মবিরতিতে

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা পূর্ণদিবস কর্মবিরতিতে

নিউজ ডেস্ক : সারা দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণের সোমবার (২৬ মে) পূর্ণদিবস কর্মবিরতি। সহকারী শিক্ষক পদকে এন্ট্রি পদ ধরে ১১তম গ্রেডে বেতন নির্ধারণসহ তিন দফা দাবিতে ‘সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ’-এর ডাকে এই কর্মসূচি পালিত হচ্ছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ কর্মবিরতি অব্যাহত থাকবে।

এর আগে শিক্ষকরা ধাপে ধাপে কর্মবিরতি পালন করেছেন। গত ৫ থেকে ১৫ মে পর্যন্ত ১ ঘণ্টা, ১৬ থেকে ২০ মে পর্যন্ত ২ ঘণ্টা এবং ২১ থেকে ২৫ মে পর্যন্ত অর্ধদিবস কর্মবিরতি পালন করার পর সোমবার (২৬ মে) থেকে পূর্ণদিবস কর্মবিরতি শুরু।

মোর্চার আহ্বায়ক ও বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ জানান, কনসালটেশন কমিটির সুপারিশ জমা দেওয়ার চার মাস এবং সরকারের ৯ মাস সময় দেওয়ার পরও শিক্ষকদের দাবির ব্যাপারে কোনো দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় তারা বাধ্য হয়ে পূর্ণদিবস কর্মবিরতির কর্মসূচি হাতে নিয়েছেন।

শিক্ষকদের তিন দফা দাবির মধ্যে রয়েছে- কনসালটেশন কমিটির সুপারিশের যৌক্তিক সংস্কার করে সহকারী শিক্ষক পদকে এন্ট্রি পদ ধরে ১১তম গ্রেডে বেতন নির্ধারণ, ১০ বছর ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির জটিলতা নিরসন এবং প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতিসহ দ্রুত পদোন্নতি প্রদান।-

এছাড়াও, শিক্ষকরা বর্তমান নিয়ম অনুযায়ী শুক্র ও শনিবার বিদ্যালয় বন্ধ রাখা এবং প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুধু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হওয়ার দাবি জানিয়েছেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular