ঢাকা  বৃহস্পতিবার, ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeখেলাসাকিবের দেশে ফেরার ব্যাপারে কোনো বাধা নেই: ক্রীড়া উপদেষ্টা

সাকিবের দেশে ফেরার ব্যাপারে কোনো বাধা নেই: ক্রীড়া উপদেষ্টা

নিউজ ডেস্ক : সাকিব আল হাসান সাদা পোশাকের ক্রিকেট থেকে কানপুর টেস্টের আগে অবসরের ঘোষণা দেন । ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ টেস্ট খেলার ইচ্ছা প্রকাশ করেন তিনি। হত্যা মামলার আসামি হওয়ায় তার দেশে ফেরা নিয়ে দেখা দেয় সংশয়। সাকিবের দেশে ফেরার ব্যাপারে আইনি কোনো বাধা নেই বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ।

বিসিবিতে সংবাদ সম্মেলনে রোববার (১৩ অক্টোবর) ক্রীড়া উপদেষ্টা বলেন, একজন ক্রিকেটার তিনি খেলবেন এবং তিনি বাংলাদেশের নাগরিক, আসার ক্ষেত্রে তো কোনো বাধা আমি দেখি না। তবে যেটা দেয়াল লিখনের কথা বলছেন বা সোশাল মিডিয়ায় কিছু দেখেছি, এটা তো আসলে আবেগের ব্যাপার। তাদেরও ওই অধিকার আছে।

তিনি বলেন, গণতান্ত্রিক দেশ, সাংবিধানিক অধিকার যেকোনো ধরনের মুভমেন্ট বা যেকোনো কিছু করার। তবে এক্ষেত্রে আমার আহ্বান থাকবে কারও নিরাপত্তা যেন হুমকির মুখে না ফেলি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular