ঢাকা  মঙ্গলবার, ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ; ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅপরাধসাতক্ষীরায় শিশুকে ধর্ষণ: এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড

সাতক্ষীরায় শিশুকে ধর্ষণ: এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরার কলারোয়ায় ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের দায়ে মো. ইব্রাহিম গাজী (৫০) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) সাতক্ষীরা শিশু ধর্ষণ অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক আবু বকর সিদ্দিক এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

দণ্ডিত ইব্রাহিম গাজী কলারোয়া উপজেলার পারিখুপি গ্রামের বাসিন্দা।

মামলার বিবরণে জানা যায়, ২০২৫ সালের ২৭ মার্চ বাড়িতে কেউ না থাকার সুযোগে প্রতিবেশী ওই শিশুকে প্রলোভন দেখিয়ে নিজ ঘরে নিয়ে ধর্ষণ করা হয়। শিশুটির চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে এবং অভিযুক্তকে আটক করে পুলিশে সোপর্দ করে।

এ ঘটনায় শিশুটির নানী খাদিজা বেগম কলারোয়া থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) সেকেন্দার আলী ২০২৫ সালের ১৯ জুলাই আদালতে অভিযোগপত্র জমা দেন। পরে ২০২৬ সালের ৭ জানুয়ারি আদালত অভিযোগ গঠন করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ও নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পাবলিক প্রসিকিউটর শেখ আলমগীর আশরাফ বলেন, সাক্ষ্য-প্রমাণে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দিয়েছেন।

তিনি আরও জানান, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের মামলার চাপ কমাতে ২০২৫ সালের ২৩ অক্টোবর সাতক্ষীরায় শিশু ধর্ষণ অপরাধ দমন ট্রাইব্যুনাল চালু হয়। এ ট্রাইব্যুনালে এটিই প্রথম রায়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular