ঢাকা  শনিবার, ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ; ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeরাজনীতিসাবেক এমপি সোলাইমান সেলিম গ্রেপ্তার

সাবেক এমপি সোলাইমান সেলিম গ্রেপ্তার

নিউজ ডেস্ক : রাজধানীর গুলশানের একটি বাসা থেকে গতকাল বুধবার গভীর রাতে তাকে গ্রেপ্তার করে চকবাজার থানা-পুলিশ।হাজী সেলিমের ছেলে ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য সোলাইমান সেলিমকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হবে বলে জানিয়েছেন চক বাজার থানার ওসি।

জানা গেছে, গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর সোলায়মান সেলিম গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে চলে যান। তিনি হাজী সেলিমের বড় ছেলে। আওয়ামী লীগ সরকারের পতনের পর হাজী সেলিমও গ্রেপ্তার হন। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, চক বাজার থানার একটি হত্যা মামলায় তিনি এজাহারভুক্ত আসামি।তিনি গুলশানে এক আত্মীয়-এর বাসায় আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাত সোয়া একটায় চকবাজার থানা-পুলিশ সোলায়মান সেলিমকে গ্রেপ্তার করে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular