ঢাকা  বৃহস্পতিবার, ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ; ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআইন ও আদালতসাবেক কৃষিমন্ত্রী মো: আব্দুস শহীদ ঢাকা থেকে গ্রেফতার

সাবেক কৃষিমন্ত্রী মো: আব্দুস শহীদ ঢাকা থেকে গ্রেফতার

মো: জহিরুল ইসলাম, স্টাফ রিপোর্টার : সাবেক কৃষিমন্ত্রী মো. আব্দুস শহীদকে রাজধানীর উত্তরার ১০ নাম্বার সেক্টর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার দিবাগত রাতে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘উত্তরা পশ্চিম পুলিশ উত্তরা ১০ নম্বর সেক্টর এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে ।’

‘মঙ্গলবার রাতে কয়েক ঘন্টা ধরে অভিযান চলে। তার বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানাসহ বিভিন্ন থানায় একাধিক হত্যা মামলা রয়েছে, বলে বলেন তিনি।

তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। আব্দুস শহীদ মৌলভীবাজার-৪ সংসদীয় আসন থেকে টানা ৭ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

১৯৭৩ সালে মৌলভীবাজারের কমলগঞ্জ গণ মহাবিদ্যালয়ে যোগদান করে শিক্ষকতা পেশা শুরু করেন আব্দুস শহীদ। ড.আব্দুস শহীদের নামে একধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে শ্রীমঙ্গল থানা ও মৌলভীবাজার চিফ জুডিশিয়াল আদালতে মারামারি, লুটপাটের দুটি মামলা রয়েছে। এ ছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের ওপর হামলার অভিযোগে আরেকটি মামলার তিনি প্রধান আসামি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular