ঢাকা  মঙ্গলবার, ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ; ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআন্তর্জাতিকসাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থান স্পষ্ট করল ভারত

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থান স্পষ্ট করল ভারত

নিউজ ডেস্ক:  গত ৫ আগস্ট ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে কোথায় রয়েছেন, সেই বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে ভারতের পররাষ্ট্র দপ্তর।

দেশটির পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র রনধীর জয়সওয়াল বলেছেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে এসেছিলেন, তিনি এখানেই আছেন।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গ্রেপ্তারি পরোয়ানা জারির পর এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

রনধীর জয়সওয়াল বলেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর অবস্থানের বিষয়ে আমি আগেই বলেছিলাম যে, তিনি স্বল্প সময়ের নোটিশে এখানে এসেছিলেন এবং তিনি এখানেই রয়েছেন।

আন্দোলনের মুখে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা, হত্যার চেষ্টাসহ বিভিন্ন অভিযোগে মামলা হয়। পরে শেখ হাসিনা ভারতে আছেন নাকি অন্য দেশে চলে গেছেন, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়। এ ছাড়াও তিনি কতদিন ভারতে অবস্থান করবেন, সেই বিষয়েও দেশটির সরকার কোনো তথ্য জানায়নি। এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সাবেক এই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নধীর জয়সওয়ালকে সাবেক প্রধানমন্ত্রীর বিষয়ে প্রশ্ন করা হয়। তিনি বলেন, নিরাপত্তার কারণে খুব অল্প সময়ের নোটিশে শেখ হাসিনা ভারতে চলে এসেছিলেন। এখনো এখানেই আছেন। আমরা বাংলাদেশের বিষয়ে সাম্প্রতিক কিছু প্রতিবেদন পেয়েছি। তবে এই বিষয়ে আমার কাছে মন্তব্য করার মতো কোনো তথ্য নেই।

ঢাকা নিউজ/ এস 

 

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular