ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeশোক সংবাদসাবেক প্রধান বিচারপতি ফজলুল করিম আর নেই

সাবেক প্রধান বিচারপতি ফজলুল করিম আর নেই

নিউজ ডেস্ক : সাবেক বিচারপতি মোহাম্মদ ফজলুল করিম (৮১) রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা গেছেন। শনিবার (১৬ নভেম্বর) ভোরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

জানা গেছে, দুপুর দেড়টায় সুপ্রিম কোর্টের ইনার গার্ডেনে বিচারপতি ফজলুল করিমের জানাজা অনুষ্ঠিত হবে।

সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে এ তথ্য জানানো হয়েছে। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।

চট্টগ্রামের পটিয়া উপজেলার সুচক্রদণ্ডি গ্রামে ১৯৪৩ সালে ৩০ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন ফজলুল করিম। তার বাবার নাম আহমেদ কবীর। তিনি আব্দুল করিম সাহিত্যবিশারদের বংশধর।

ফজলুল করিম পটিয়ার কাজেম আলী হাইস্কুল থেকে ১৯৫৮ সালে মেট্রিকুলেশন এবং ১৯৬০ সালে চট্টগ্রাম কলেজ থেকে বিএ পাস করেন। এরপর তিনি ১৯৬২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ডিগ্রি নেয়ার পর ১৯৬৯ লন্ডনের লিংকনস ইন থেকে বার অ্যাট ল’ হন।

চট্টগ্রাম বারে ১৯৬৫ সালে তিনি আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। এরপর ১৯৭০ সালে হাইকোর্টে এবং ১৯৭৯ সালে আপিল বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন।

১৯৯২ সালের ১ নভেম্বর তিনি হাইকোর্টের অস্থায়ী বিচারপতি হিসেবে শপথ নেন। দুই বছর পর স্থায়ী হন তিনি। ২০০১ সালের ১৫ মে তিনি আপিল বিভাগে যোগ দেন।

বিচারপতি ফজলুল করিম ১৯৮২ থেকে ১৯৮৪ সাল পর্যন্ত সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এবং ১৯৯২ সালে বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য ছিলেন।

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular