ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeরাজনীতিসাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা

সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা

নিউজ ডেস্ক: সাভারের জাতীয় স্মৃতিসৌধে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানতারেক রহমান। 

শুক্রবার (২৬ ডিসেম্বর) রাত ১০টার পর স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। তবে, তারেক রহমানের পক্ষ থেকে নিয়ম মেনে বিকেলেই ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন বিএনপি নেতারা। মূলত, নিয়ম অনুযায়ী জাতীয় স্মৃতিসৌধ বেদিতে সূর্যাস্তের আগে শ্রদ্ধা জানাতে হয়। সেজন্য বিকেল ৫টা ৬ মিনিট তারেক রহমানের পক্ষে শ্রদ্ধা নিবেদন করা হয়।

এর আগে, জুমার নামাজ শেষে গুলশানের বাসভবন থেকে লাল-সবুজ রঙের বুলেট প্রুফ বাসে করে প্রথমে রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ জিয়াউর রহমানের কবর জিয়ারত করেন। এরপর স্মৃতিসৌধের পথে রওনা দেন তিনি।

প্রিয় নেতাকে একনজর দেখতে এবং তাকে স্বাগত জানাতে ঢাকা-আরিচা মহাসড়কের নবীনগর থেকে শুরু করে স্মৃতিসৌধের প্রধান ফটক পর্যন্ত এখন জনারণ্য।

ঢাকা নিউজ/এস  

 

 

 

 

 

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular