ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅপরাধসিলেটে ট্রেনের টিকিট যেন ‘সোনার হরিণ’: তদন্তে পিবিআই

সিলেটে ট্রেনের টিকিট যেন ‘সোনার হরিণ’: তদন্তে পিবিআই

বিশেষ প্রতিবেদক, সিলেট: সিলেটে রেলওয়ের টিকিট যেন এক ‘সোনার হরিণ’-এ পরিণত হয়েছে। অনলাইনে টিকিট আসা মাত্রই কয়েক মুহূর্তের মধ্যে তা যেন হাওয়ায় মিলিয়ে যায়।

সাধারণ যাত্রীদের দীর্ঘদিনের এই ভোগান্তি ও অভিযোগের প্রেক্ষিতে টিকিট কালোবাজারি ও অনিয়মের এই মহোৎসব বন্ধে স্বপ্রণোদিত হয়ে (সুওমোটো) মামলা দায়ের করেছেন সিলেটের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল নুমান।

বিজ্ঞ আদালত বিষয়টি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) গভীর ও নিরপেক্ষ তদন্তের নির্দেশ দিয়েছেন। আদালতের নির্দেশ পেয়ে ইতিমধ্যেই পিবিআই তদন্তের কাজ শুরু করেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

ভুক্তভোগী জনসাধারণের অভিযোগ, দীর্ঘদিন ধরে সিলেট রেলওয়ে স্টেশনের টিকিট নিয়ে এলাহি কাণ্ড চলে আসছে। সিলেট-ঢাকা রুটের টিকিট ভ্রমণের ৫-৬ দিন আগে এবং সিলেট-চট্টগ্রাম রুটের টিকিট ৭-৮ দিন আগে থেকেই উধাও হয়ে যায়।

অনলাইনে টিকিট ছাড়ার সাথে সাথেই তা মুহূর্তের মধ্যে শেষ হয়ে যায়। অভিযোগ রয়েছে, একটি সংঘবদ্ধ দালাল চক্র অনলাইনে টিকিট আসার পরপরই তা অবৈধভাবে সংগ্রহ করে নিজেদের কব্জায় নিয়ে নেয়। পরবর্তীতে অসহায় যাত্রীদের জিম্মি করে এসব টিকিট চড়া মূল্যে বিক্রি করা হচ্ছে।

মামলায় আদালতের মাধ্যমে পুরো বিষয়টির একটি গভীর ও নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়েছে। একই সাথে এই চক্রের সাথে জড়িত প্রকৃত দায়ীদের শনাক্ত করে আইনানুগ শাস্তি নিশ্চিতকরণ এবং রেলের টিকিট ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনার নির্দেশনা দেওয়া হয়েছে।

/আবুল কাশেম রুমন/

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular