ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআন্তর্জাতিকসৌদির বিমান হামলায় ৪১ জন নিহত

সৌদির বিমান হামলায় ৪১ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনে সৌদি আরবের বিমান বাহিনীর হামলায় ১১ জন শিশু ও ৭ জন নারীসহ মোট ৪১ জন ইয়েমেনি নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ২৮ জন।

ইয়েমেনি হুতি গোষ্ঠী নিয়ন্ত্রিত রাজধানী সানার স্বাস্থ্য কর্তৃপক্ষের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইয়েমেনি টেলিভিশন চ্যানেল আল-মাসিরাহ। শুক্রবার (২১ নভেম্বর) সৌদি বিমানবাহিনী এ হামলা চালিয়েছে বলে উল্লেখ করা হয়েছে। তবে ইয়েমেনের কোন এলাকায় বোমা-বর্ষণ করা হয়েছে- তা উল্লেখ করা হয়নি। নিহত এবং আহতের এসব সংখ্যা নিরপেক্ষভাবে যাচাই করা সম্ভব হয়নি। সৌদি কর্তৃপক্ষের পক্ষ থেকেও তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এদিকে একই দিন সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি বিদ্যুৎকেন্দ্র ও বন্দরে হামলার দাবি করেছে হুতি বাহিনী। হুতিদের সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া কাসিম সারী এক বিবৃতিতে জানান, শুক্রবার হুতি যোদ্ধারা সৌদি আরবের জাজান অঞ্চলে অবস্থিত আল-শুকাইক বিদ্যুৎ কেন্দ্র এবং জাজান বন্দরকে লক্ষ্যবস্তু করেছে। হামলাগুলো ‘সরাসরি ও নিখুঁত’ এবং এর ফলে সৌদির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলেও দাবি করেছেন তিনি।

ব্রিগেডিয়ার জেনারেল সারী আরও জানান, ইয়েমেনের উত্তরাঞ্চলীয় সাদা প্রদেশ ও লোহিত সাগরের তীরবর্তী মোখা শহরের বিদ্যুৎ কেন্দ্রগুলোতে সৌদি আরবের হামলার জবাবে হুতি বাহিনী এই পাল্টা আক্রমণ চালিয়েছে।

এদিকে ইয়েমেনে যুদ্ধরত সৌদি-ইয়েমেনি সামরিক জোট জানিয়েছে, শুক্রবার তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জাজানকে লক্ষ্য করে ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত ও ধ্বংস করেছে। ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ আল-শুকাইক এলাকায় পড়েছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সেখানে কাজ করছে। তবে জোটের পক্ষ থেকে হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে কোনো বিস্তারিত তথ্য দেওয়া হয়নি।

এই ঘটনাগুলো এমন এক সময়ে ঘটল যখন হুতি এবং সৌদি নেতৃত্বাধীন জোট সমর্থিত সরকারি বাহিনীর মধ্যে সংঘাত তীব্রতর হচ্ছে। উভয় পক্ষই বিভিন্ন ফ্রন্টে পরস্পরকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে।

সূত্র: সিনহুয়া

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular