ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅর্থনীতিসৌদিগামী ১০৭ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৬ হাজার যাত্রী

সৌদিগামী ১০৭ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৬ হাজার যাত্রী

নিউজ ডেস্ক: সৌদি আরবের বিমানবন্দরগুলোতে পরিচালনাগত বিধিনিষেধের কারণে বাংলাদেশ থেকে সৌদিগামী সরাসরি ও ট্রানজিট রুটের ১০৭টি ফ্লাইট বাতিল হয়েছে। এতে ১৬ হাজার ৬২০ জন যাত্রীর ভ্রমণসূচি বিঘ্নিত হয়ে চরম অনিশ্চয়তা ও ভোগান্তি তৈরি হয়েছে।

শুক্রবার (১৬ অক্টোবর) বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক মুহাম্মাদ কাউছার মাহমুদ এ তথ্য জানান।

বেবিচকের সর্বশেষ হিসাব অনুযায়ী, বাতিল ফ্লাইটের মধ্যে ৪৪টি সরাসরি এবং ৬৩টি ট্রানজিট। সরাসরি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১৭টি, ইউএস-বাংলার ১০টি, সৌদিয়ার ১০টি এবং রিয়াদ এয়ারের সাতটি ফ্লাইট রয়েছে।

ট্রানজিট রুটে সবচেয়ে বেশি ২২টি ফ্লাইট বাতিল করেছে ইন্ডিগো। এ ছাড়া এমিরেটসের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, সালামএয়ারের সাতটি, ফ্লাইদুবাইয়ের ছয়টি, এয়ার ইন্ডিয়ার চারটি এবং ইজিপ্টএয়ারের একটি ফ্লাইট বাতিল হয়েছে।

সৌদি আরবের বিমানবন্দরগুলোতে নিরাপত্তাজনিত পরিস্থিতির মধ্যে পরিচালনাগত বিধিনিষেধ আরোপের পর থেকেই ঢাকা-সৌদি রুটে ফ্লাইট চলাচল ব্যাহত হচ্ছে। এর আগে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের হামলার পর ঢাকা-রিয়াদ রুটের ফ্লাইট বাতিল শুরু হয়।-

পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আরও ফ্লাইটের সূচি পরিবর্তনের আশঙ্কা রয়েছে। ক্ষতিগ্রস্ত যাত্রীদের পুনর্নির্ধারিত যাত্রাসূচি ও বিকল্প ব্যবস্থার বিষয়ে সংশ্লিষ্ট এয়ারলাইনসের নির্দেশনা অনুসরণের পরামর্শ দেওয়া হয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular