ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআন্তর্জাতিকসৌদি বিমানবন্দরে হুতির ক্ষেপণাস্ত্র হামলায় পাইলট নিহত

সৌদি বিমানবন্দরে হুতির ক্ষেপণাস্ত্র হামলায় পাইলট নিহত

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের রাজধানী রিয়াদস্থিত কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সাম্প্রতিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় এক সৌদি পাইলটসহ তিন নাগরিক নিহত হয়েছেন।

শুক্রবার (৯ অক্টোবর) সৌদি আরবের জেনারেল অথরিটি অব সিভিল এভিয়েশন সূত্রে জানা গেছে, হামলায় সৌদির এক পাইলটসহ তিন নাগরিক নিহত হয়েছেন। তবে হামলার সময় ক্ষতিগ্রস্ত উড়োজাহাজটিতে কোনো যাত্রী বা ক্রু উপস্থিত ছিলেন না বলে জানানো হয়েছে।

প্রাথমিক তথ্যানুযায়ী, ইয়েমেন থেকে নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্র বা ইন্টারসেপ্ট করা ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে টার্মিনালে পার্ক করে রাখা বিমানটি ক্ষতিগ্রস্ত হয়।

এই হামলার পর রিয়াদ বিমানবন্দরে সাময়িকভাবে বিমান চলাচল ব্যাহত হয় এবং একাধিক আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল করা হয়। এছাড়া নিরাপত্তা সতর্কতার অংশ হিসেবে এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো ও লুফথানসার মতো বেশ কিছু আন্তর্জাতিক বিমান সংস্থা রিয়াদ রুটে তাদের ফ্লাইট চলাচল সাময়িকভাবে স্থগিত ঘোষণা করেছে।

সূত্র: এরো টাইম

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular