ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeরাজনীতিসৌদি যাওয়ার পথে অসুস্থ বাবর, দুবাইতে হাসপাতালে ভর্তি

সৌদি যাওয়ার পথে অসুস্থ বাবর, দুবাইতে হাসপাতালে ভর্তি

নিউজ ডেস্ক : সদ্য কারামুক্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ওমরাহ পালনে সৌদি আরবে যাওয়ার পথে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন । পরে তাকে বৃহস্পতিবার স্থানীয় সময় রাত সাড়ে ১১টার দিকে দুবাই হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাবরের একান্ত সহকারী মির্জা হায়দার আলী শুক্রবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন ।

মির্জা হায়দার বলেন, স্যার এখন দুবাইয়ের একটি হাসপাতালে ভর্তি আছেন। চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তার চিকিৎসা চলছে।

তিনি জানান, ঢাকা থেকে মদিনার উদ্দেশে রওনা দেন লুৎফুজ্জামান বাবর। যাত্রাপথে উড়োজাহাজে (অ্যামিরাটস এয়ারলাইন্স) হঠাৎ তার প্রচণ্ড শ্বাসকষ্ট হয়। পরে দুবাইতে বিমান অবতরণের পরে দ্রুত বিমানবন্দরের কাছে একটি ক্লিনিকে তাকে নেওয়া হয়। সেখানকার চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করে বাবরকে হাসপাতালে ভর্তির পরামর্শ দেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular