ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅর্থনীতিস্থগিত মজুরি বোর্ডের সভার তারিখ দ্রুত ঘোষণার আহ্বান

স্থগিত মজুরি বোর্ডের সভার তারিখ দ্রুত ঘোষণার আহ্বান

নিউজ ডেস্ক: নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা আজ সোমবার অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও শ্রমিকপক্ষের স্থায়ী প্রতিনিধি আনোয়ার হোসাইনের অসুস্থতার কারণে তা স্থগিত করা হয়েছে। এ সভায় মালিকপক্ষের নিম্নতম মজুরি প্রস্তাবনা দাখিলের কথা ছিল। প্রস্তাবনা উপস্থাপনের জন্য মালিকপক্ষ সম্পূর্ণ প্রস্তুতও ছিল।

সোমবার (১৬ নভেম্বর) বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান এবং বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গণমাধ্যম সূত্রে জানা যায়, শ্রমিকপক্ষের স্থায়ী প্রতিনিধি আনোয়ার হোসাইন হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ায় বোর্ডের আজকের সভাটি স্থগিত করা হয়েছে। মালিকপক্ষ আশা করছে, এ প্রক্রিয়াটি দ্রুত সম্পন্ন হবে। যেহেতু আগামী ১ ডিসেম্বর থেকে নিম্নতম মজুরি কার্যকর করার সুনির্দিষ্ট তারিখ ইতোমধ্যে ঘোষণা করা হয়েছে, তাই দ্রুততম সময়ে নিম্নতম মজুরি ঘোষণা করা হলে মালিকপক্ষ বাড়তি মজুরি দেওয়ার ক্ষেত্রে প্রস্তুতি নেওয়ার সময় পাবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় শ্রমিক প্রতিনিধির দ্রুত সুস্থতা কামনা করছে মালিকপক্ষ। একই সঙ্গে নিম্নতম মজুরি বোর্ডের স্থগিত সভার নতুন তারিখ অনতিবিলম্বে ঘোষণার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোরালো আহ্বান জানানো হয়েছে।

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular