নিজস্ব প্রতিবেদক: মহান বিজয় দিবস উপলক্ষে স্বপ্ন তরী উন্নয়ন সংস্থা ও শহীদ স্মৃতি গ্রন্থাগারের উদ্যোগে শিশু কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে।
মঙ্গলবার সকাল ১০ টায় পুরান ঢাকার সূত্রাপুর থানা সংলগ্ন বিহারী লাল আঁকড়ায় সকলের সমবেত কন্ঠে জাতীয় সংগীতের মাধ্যমে বিজয় দিবসের অনুষ্ঠান শুরু হয়। গান শেষে মালাকারটোলা শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন স্বপ্ন তরী উন্নয়ন সংস্থার কোহিনুর বেগম ও শহীদ স্মৃতি পাঠাগারের সভাপতি উত্তম চন্দ্র শীল।
প্রতি বছরের ন্যায় এ বছর অনুষ্ঠান উদ্বোধন করেন শহীদ পরিবারের সদস্য বেদনা সাহা। এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন প্রধান অতিথি এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।বিশেষ অতিথি হিসেবে ছিলেন বীর মুক্তিযোদ্ধা বাবুল দে, সভাপতি লোহারপুল, মালাকাটোলা ১৯৭১ এর শহীদ স্মৃতি সংসদ।বীর মুক্তিযোদ্ধা স্বপন দাস,বীর মুক্তিযোদ্ধা অজিত পাল,সাংবাদিক সুমন দত্ত,
সংগীতশিল্পী কল্পনা খান,সংগীতশিল্পী প্রফুল্ল চন্দ্র দাস,সংগঠক তৈমুর খান অপু,ছাত্র ফ্রন্ট নেত্রী সুস্মিতা মরিয়ম,সংগঠক শামীমা আক্তারসহ আরো অনেকে।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উত্তম চন্দ্র শীল, প্রতিষ্ঠাতা ও সভাপতি শহীদ স্মৃতি গ্রন্থাগার।



