ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeবিনোদনস্বামীসহ বিমানবন্দরে আটক হলেন সুবর্ণা মুস্তাফা

স্বামীসহ বিমানবন্দরে আটক হলেন সুবর্ণা মুস্তাফা

বিনোদন ডেস্ক : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশ যাওয়ার পথে ইমিগ্রেশন পুলিশ জনপ্রিয় অভিনেত্রী সুবর্ণা মোস্তফাকে আটকে দিয়েছে। এ সময় যাত্রী হিসেবে অভিনেত্রীর সঙ্গে ছিলেন তার স্বামী নির্মাতা বদরুল আনাম সৌদ।

এমন ঘটনা ঘটে শনিবার (৩০ নভেম্বর) দুপুরে। সংবাদমাধ্যমে বিষয়টি নিশ্চিত করে বিমানবন্দর কর্তৃপক্ষ।

জানা যায়, বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট (BG-388) যোগে ঢাকা থেকে ব্যাংককে যাচ্ছিলেন সুবর্ণা। তাই স্বামী সৌদকে নিয়ে সকাল সকালই বিমান বন্দরে আসেন। চেকইন ও ইমিগ্রেশন সম্পন্ন করে বিমানে ওঠার জন্য প্যাসেঞ্জার লাউঞ্জে অপেক্ষা করছিলেন তারা। তখনই বিপত্তিতে পড়েন এ দুই সেলিব্রেটি।

সুবর্ণা মোস্তফা একজন অভিনেত্রী হলেও দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত রয়েছেন। ২০১৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত সংরক্ষিত নারী আসনে এমপি হিসেবেও আওয়ামী লীগের প্রতিনিধিত্ব করতে দেখা গেছে একুশে পদকে ভূষিত এ অভিনেত্রীকে।

বিমানবন্দর সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থা প্যাসেঞ্জার লাউঞ্জে সুবর্ণা ও সৌদকে দেখে তাদের কাছে এক অভিবাসন পুলিশ কর্মকর্তা পাঠান। সে পুলিশ সুবর্ণা ও সৌদকে জানান, এনএসআই’র (জাতীয় গোয়েন্দা সংস্থা) পর্যবেক্ষণে রয়েছেন তারা। দেশত্যাগের নিষেধাজ্ঞা থাকায় তাদের দেশের বাইরে যেতে দিতে পারছেন না পুলিশ কর্তৃপক্ষ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular