ঢাকা  শনিবার, ১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ; ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশস্মার্ট পৌরসভা গড়তে সেবক হতে চান তরুণ প্রজন্মের আইডল নাজিম

স্মার্ট পৌরসভা গড়তে সেবক হতে চান তরুণ প্রজন্মের আইডল নাজিম

ইসলামপুর (জামালপুর)প্রতিনিধি : তরুণ প্রজন্মের আ্ইডল নাজিম হোসেন নোমান দীর্ঘদিন থেকে জাতীয়তাবাদী রাজনীতির সাথে সম্পৃক্ত রয়েছেন। বিএনপির কার্য নিবাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি সুলতান মাহমুদ বাবু’র হাত ধরে তার দেখানো পথেই হাটছেন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ইসলামপুর পৌর শাখার সভাপতি,উপজেলা শাখার সভাপতি ও বর্তমানে উপজেলা বিএনপি’র সহ সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন। দলের দূর্দিনে মামলা হামলার ভয় উপেক্ষা করে প্রতিটি আন্দোলনে সক্রিয় ভ’মিকা পালন করেছেন।

ইসলামপুরের পৌরবাসী তরুন প্রজন্ম ,গরীব ও মেহনতী মানুষের পাশে নিজেকে সবসময় নিয়োজিত রেখেছেন। তাছাড়া শিক্ষা উন্নয়নে কাজ করে যাচ্ছেন নাজিম হোসেন নোমান। তিনি সামাজিক, ধর্মীয়, ও নাগরিক সংগঠনের সাথে নিজেকে সর্বদা জড়িয়ে রেখে গরীব, অসহায়, দুস্থ মানুষের পাশে থেকে সবধরনের মানবিক কাজে সক্রিয় ভ‚মিকা পালন করে আসছেন।

ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত হওয়া নিজের মেধা, যোগ্যতা, সততা, আন্তরিকতা ও তরুন প্রজন্মের পাশে দাঁড়ানোর আস্থা অর্জন করেছেন। বর্তমানে তরুণ সমাজ পরিবর্তন চায় রাজনীতিতে, চায় শিক্ষিত ও নীতিবান সৎ যোগ্য ব্যক্তিদের, যাদের হাত ধরে এগিয়ে যাবে সমাজ এবং প্রতিষ্ঠিত হবে আগামীর বাংলাদেশ।

ক্লিন ইমেজের এই তরুণ স্বপ্ন দেখছেন সাধারণ মানুষের সেবা করার। সুযোগ পেলে শাসক নয়, জনগণের সেবক হয়ে সবার পাশে দাড়াতে চান সাধ্যমতো। মাদক নির্ম‚ল এবং শিক্ষা বান্ধব সমাজ উপহার দিবেন। সর্বোপরি মানুষের কাছে থেকে নাগরিক সেবা নিশ্চিতের সব চেষ্টা করবেন তিনি।

নাজিম হোসেন নোমান আরো বলেন, সকল দোয়া ও ভালবাসা নিয়ে আগামী পৌরসভা নির্বাচনে প্রার্থী হয়ে মাঠে নেমেছি। ইতিমধ্য বিভিন্ন ওয়ার্ডে উঠান বৈঠক চলমান রয়েছে। পিছিয়ে পড়া ইসলামপুর পৌরসভাকে এগিয়ে নিয়ে ,নাগরিক সেবা নিশ্চিত সহ একটি স্মার্ট পৌরসভা গড়তে চাই।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular