ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশকক্সবাজারহাতির আক্রমণে, কৃষকের মৃত্যু

হাতির আক্রমণে, কৃষকের মৃত্যু

নিউজ ডেস্ক: বন্য হাতির আক্রমণে কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের দক্ষিণ ঘুনিয়া এলাকায় এক কৃষক মারা গেছেন।

নিহত ফরিদুল আলম (২৭) দক্ষিণ ঘুনিয়া এলাকার মৃত আলী আহমদের ছেলে।

গতকাল সোমবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় লোকজন জানিয়েছেন, দক্ষিণ ঘুনিয়ার পাহাড়ি এলাকায় কৃষক ফরিদুল আলমের একটি লাউখেত রয়েছে। তিনি রাতে সেটি পাহারা দেন। এক সপ্তাহ ধরে একটি বন্য হাতি ওই এলাকার ফসলি জমিতে হানা দিচ্ছে। খেতখামার নষ্ট করছে। লাউখেত পাহারা দেওয়ার সময় হঠাৎ হাতির সামনে পড়েন ফরিদুল। এ সময় দৌড়ে পালানোর চেষ্টা করেও তিনি রক্ষা পাননি। হাতিটির পায়ের আঘাতে শরীরের একাংশ ছিন্নভিন্ন হয়ে গেছে। দিবাগত রাত ১২টার দিকে হাতিটি বনের ভেতরে ঢুকে গেলে স্থানীয় লোকজন লাশটি উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।

কক্সবাজার উত্তর বন বিভাগের ফাঁসিয়াখালী রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মেহেরাজ উদ্দিন বন্য হাতির আক্রমণে এক কৃষক মারা যাওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, গভীর রাতে খেত পাহারা দেওয়ার সময় হঠাৎ বন্য হাতির সামনে পড়েন ফরিদুল। সেখান থেকে তিনি নিজেকে রক্ষা করতে পারেননি। হাতিটি তাঁকে পায়ে পিষে হত্যা কর। বন বিভাগের পক্ষ থেকে নিহত ব্যক্তির পরিবারকে সহযোগিতা করা হবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular