ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeরাজনীতিহাসপাতালে নেওয়া হয়েছে জামায়াত আমিরকে

হাসপাতালে নেওয়া হয়েছে জামায়াত আমিরকে

বাইপাস সার্জারির জন্য বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে হাসপাতালে নেওয়া হয়েছে। তার হার্টে পাঁচটি ব্লক ধরা পড়েছে।

শনিবার সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তাকে নেওয়া হয়। সঙ্গে আছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল, নায়েবে আমিরসহ শীর্ষ নেতারা।

গত ১৯ জুলাই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত জামায়াতের জাতীয় সমাবেশে অংশগ্রহণ শেষে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে ডা. শফিকুর রহমানকে তাৎক্ষণিকভাবে একটি স্থানীয় বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকেরা সেদিনের প্রাথমিক পরীক্ষায় বড় কোনো জটিলতা পাননি, তবে ধারণা করেছিলেন তিনি ডিহাইড্রেশনে ভুগেছেন।

ওই ঘটনার পর দুই দিনের বিশ্রাম শেষে তিনি রংপুর, খুলনা, মৌলভীবাজারে দলীয় কর্মসূচিতে যোগ দেন। এরপর আবারও অসুস্থ হয়ে বুধবার হাসপাতালে ভর্তি হন। পরীক্ষায় হৃদপিন্ডে ব্লক ধরা পড়ে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular