নিজস্ব প্রতিবেদক : বিভিন্ন মন্ত্রণালয়, দপ্তর-পরিদপ্তরে চাকুরীরতা সরকারি কর্মচারী কর্মকর্তাদের সরকারি কলোনি ‘হিন্দোল কমপ্লেক্স সমাজ কল্যাণ ও পরিবেশ উন্নয়ন কমিটি’র দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (০১ নভেম্বর) রাজধানীর শেরেবাংলা নগর আগারগাঁও তালতলা সরকারি কলোনিতে সমিতির নিজস্ব কার্যালয়ে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। এতে মোট ভোটার সংখ্যা ১৯২ জন।
নির্বাচনে ২১ টি পদ রয়েছে। এর মধ্যে ১৯ টি পদের প্রার্থী বিনা প্রতিনিধিতায় নির্বাচিত হয়েছেন। আর দুই টি পদের জন্য জন্য দুটি প্যানেলে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নির্বাচনে আলতাফ-মানিক পরিষদে সভাপতি পদে মোঃ আলতাফ হোসেন, সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার খান মানিক, সি. সহ-সভাপতি মোঃ আলী আহমেদ, সহ-সভাপতি এ কে এম ছায়েদুর রহমান (আলম), মোঃ নুরুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, মোঃ শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ জাকির হোসেন, অর্থ সম্পাদক মোঃ নাজমুল কবির, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক কাজী মাহফুজুর রহমান রুমি, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক মোঃ হানিফ (রানা), মহিলা সম্পাদিকা স্মৃতি রানী সুতার, ধর্ম সম্পাদক মোঃ আবুল কালাম, নিরাপত্তা সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, উন্নয়ন সম্পাদক পরিমল মন্ডল, এছাড়াও সদস্য পদে মোঃ শরিফুল ইসলাম, মোঃ তৌহিদুল ইসলাম, মোঃ রাসেল খন্দকার ও পুলক চৌহান প্রার্থী হিসেবে রয়েছেন।
অপর প্যানেলে সভাপতি পদে মোঃ আব্দুস সাত্তার ও সাধারণ সম্পাদক আলী আহম্মদ (বাবুল) প্রার্থী হিসেবে প্রতিযোগিতা করছেন। তারা নির্বাচিত হলে পূর্ণ প্যানেল গঠন করবেন।
নির্বাচন চলাকালী সময়ে একাধিক প্রার্থীরা বলেন, সকাল থেকে খুব সুন্দর পরিবেশে ভোটগ্রহণ চলছে। আমরা এখানে যারা কলোনি বাসি রয়েছি সবাই সরকারি চাকরিজীবী। তাই এই নির্বাচনে যেই যেই হোক তাদের নিয়ে একসাথে সমিতির উন্নয়নে কাজ করবেন বলে জানান তারা।
প্রধান নির্বাচন কমিশনার মোঃ মনির হোসেন বলেন, সকাল থেকে খুব সুন্দর পরিবেশে ভোট গান চলছে। এই কলোনিতে বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মরত কর্মচারী কর্মকর্তারা থাকেন। তাই এখানে প্রার্থী এবং ভোটাররা একে অন্যের পরিবারের মত। নির্বাচনের যেই জয়ী হোক সকলে মিলে সমিতি এবং কলোনিতে বসবাসকারী কর্মচারী কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিতসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করবে বলে আশা ব্যক্ত করেন তিনি।



