ঢাকা  শুক্রবার, ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ; ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅর্থনীতিহিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি শুরু

হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি শুরু

দিনাজপুর প্রতিনিধি:   ভারত থেকে চাল আমদানিতে সরকার পুরোপুরি শুল্ককর প্রত্যাহার করে নেওয়ায় দীর্ঘ ২০ মাস পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে চাল আমদানি শুরু করেছে আমদানিকারকরা।

সোমবার (১১ নভেম্বর) বেলা ১২টায় হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে চালের প্রথম চালান বাংলাদেশে প্রবেশ করে। স্থানীয় আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স সায়রাম ইন্টারন্যাশনাল ভারতীয় ৩টি ট্রাকে প্রায় ১৩১ মেট্রিকটন চাল আমদানি করে।

হিলি স্থলবন্দরের আমদানিকারক মেসার্স সায়রাম ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী ললিত কেশরা জানান, দেশের বাজারে চালের দামে লাগাম টানতে সরকার গত ৩১ অক্টোবর চালের উপর থেকে সম্পূর্ন শুল্ককর প্রত্যাহার করে নেয়। এরপর চাল আমদানিকারকরা আমদানির জন্য সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আবেদন করেন। সেখান থেকে গত রোববার (১০ নভেম্বর) অনুমতি পেয়ে আজ সোমবার ভারত থেকে চাল আমদানি শুরু হয়েছে।

এই পর্যন্ত এই বন্দরের ৫ জন আমদানিকারক ৩৩ হাজার মেট্রিকটন চাল আমদানির অনুমতি পেয়েছেন। আমার প্রতিষ্ঠানের নামে সোমবার ভারতীয় ৩টি ট্রাকে প্রায় ১৩১ মেট্রিকটন চাল আমদানি করেছি। বর্তমানে ভারতে ৪২০ থেকে ৪৩০ ডলারে এলসি করে চাল আমদানি করা হচ্ছে। তাতে সব খরচ সহ প্রতি কেজি পড়ছে ৫৩ থেকে ৫৪ টাকা।

হিলি স্থলবন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপ-সহকারী মোঃ ইউসুফ আলী জানান, বিগত আওয়ামীলীগ সরকার গত বছরের ৩০ মার্চ থেকে দেশে চাল আমদানি বন্ধ রাখে। সে সময় চাল আমদানিতে নিরুৎসাহিত করতে সরকার চালের উপর ৬২ শতাংশ শুল্ককর আরোপ করেছিল। বর্তমান সরকার চাল আমদানিতে শুল্ক প্রত্যাহার করে নেওয়ায় আমদানিকারকরা আবারও চাল আমদানি শুরু করেছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular