ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeরাজনীতি১০ মে তারুণ্যের সমাবেশ" সফল করার লক্ষ্যে মহানগর যুবদলের লিফলেট বিতরণে দীপ্তি...

১০ মে তারুণ্যের সমাবেশ” সফল করার লক্ষ্যে মহানগর যুবদলের লিফলেট বিতরণে দীপ্তি – শাহেদ

ডেস্ক নিউজ : চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি বলেছেন, স্বৈরাচারী শেখ হাসিনা সরকার ১৭ বছরে দেশের রাষ্ট্রের এমন কোনো খাত নেই যেখানে ধ্বংসস্তূপে পরিণত করেননি। গণতন্ত্রকে হত্যা করেছে মানুষের ভোটের অধিকার থেকে বঞ্চিত করেছে। ছাত্র-জনতার দুর্বার আন্দোলনের মুখে শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়। সেই অবস্থায় দেখতে পাই তারেক রহমানের ভূমিকা। দৃঢ় কণ্ঠে তার কর্মীদের ধৈর্যধারণ ও প্রতিহিংসা পরিহার করার জন্য আহ্বান জানান।

আগামী ১০ মে চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড ময়দানে “তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ” সফল করার লক্ষ্যে তিনি আজ মঙ্গলবার (৬ মে), বিকাল ৩টায় নগরীর কাজীর দেউড়ি এলাকায় লিফলেট বিতরণকালে এসব কথা বলেন।

চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ বলেন, বিগত দিনে আমরা যেভাবে লড়াই সংগ্রাম করেছি, সামনের দিনে দ্বিগুণ শক্তি নিয়ে আমরা লড়াই করে যাব। দেশের সার্বিক উন্নয়ন, জনগণের অধিকার প্রতিষ্ঠা ও সুশাসন প্রতিষ্ঠায় তারেক রহমানের ৩১ দফা একটি যুগোপযোগী রূপরেখা। যুবদল এই রূপরেখাকে ঘরে ঘরে পৌঁছে দিতে অঙ্গীকারবদ্ধ।

এসময় মহানগর যুবদলের সাবেক সি. সহ সভাপতি ইকবাল হোসেন, সাবেক সহ সভাপতি শাহেদ আকবর, ফজলুল হক সুমন, মোহাম্মদ আলী সাকি, সাবেক যুগ্ম সম্পাদক এরশাদ হোসেন, সেলিম উদ্দিন রাসেল, সাবেক সহ সাধারণ সম্পাদক জাফর আহমেদ খোকন, সাবেক কোষাধ্যক্ষ নুর হোসেন উজ্জ্বল, প্রচার সম্পাদক জিল্লুর রহমান জুয়েল, সাবেক দপ্তর সম্পাদক মুহাম্মাদ সাগির, সাবেক সম্পাদক মহিউদ্দিন মুকুল, আসাদুজ্জামান রুবেল, সাবেক সহ দপ্তর সম্পাদক মো. শাহেদুল ইসলাম, জহিরুল ইসলাম, সাবেক সদস্য শাবাব ইয়াজদানী, কলিম উল্লাহ, সাইদুল হক সিকদার, ওয়ার্ড যুবদলের সাবেক আহবায়ক সাইফুল ইসলাম, যুগ্ম আহবায়ক দস্তগীর হোসেন রিয়াদসহ যুবদলের প্রমুখ নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত যুবদলের নেতারা পথচারী ও বিভিন্ন দোকানে গিয়ে  তারেক রহমান ঘোষিত ৩১ দফা সম্পর্কে সচেতন করেন। এছাড়াও তারা তারেক রহমানের ৩১ দফায় কি কি সুফল পাওয়া যাবে তা জনগণকে অবহিত করেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular