নিউজ ডেস্ক: বিজয়ের মাস উপলক্ষে কর্মসূচি গ্রহণ করেছে বিএনপি। ডিসেম্বরের প্রথম দিন বড় সমাবেশের মধ্য দিয়ে মাসব্যাপী কর্মসূচি শুরু হবে। উদ্বোধনী কর্মসূচিতে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত থাকবেন বলে আশা প্রকাশ করেছেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই কর্মসূচির কথা জানান রিজভী। তিনি বলেন, বিজয়ের মাসের উদ্বোধনী অনুষ্ঠানটি আমরা একটু বড় সমাবেশের মাধ্যমে শুরু করব। সে লক্ষ্যেই আজ (গতকাল) আমাদের প্রস্তুতি সভা হয়েছে।’
এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, বিজয়ের মাস উদযাপন উপলক্ষে সরকারি সব কর্মসূচি প্রণয়ন করা হয়েছে এবং দলীয় ভিত্তিতে সব কর্মসূচি ঘোষিত হয়েছে। এটি শুরু হবে ডিসেম্বরের প্রথম দিন একটি বড় র্যালির মধ্য দিয়ে। প্রধানমন্ত্রী তারেক রহমান এতে অংশগ্রহণ করবেন।
আর কখনও ফ্যাসিবাদী শক্তির প্রত্যাবর্তন হবে না



