নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ঢাকা মহানগর দক্ষিণ লালবাগ থানাধীন ২৩নং ওয়ার্ড যুবদলের উদ্যোগে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৮ ডিসেম্বর) রাজধানীর নিউ পল্টন ইরাকী মাঠে দুপুরে এ সভা অনুষ্ঠিত হয়। কর্মী সভায় উপস্থিত নেতাকর্মীরা দলীয় ঐক্য ও আন্দোলন পরিচালনার কৌশল নিয়ে আলোচনা করেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক খন্দকার এনামুল হক এনাম। প্রধান বক্তা ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম.এ. গাফফার, ইকবাল হোসেন বাবলু, মোঃ মুকিত হোসাইন এবং দপ্তর সম্পাদক মোঃ শাহ্জাহান চৌধুরী।
সভায় সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণের লালবাগ থানাধীন ২৩নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক হাসান উদ্দিন আহমেদ সোহেল। সঞ্চালনা করেন ওয়ার্ড যুবদলের সদস্য সচিব মোঃ মোক্তার হোসেন।
সভায় নেতৃবৃন্দ তাদের বক্তব্যে সাংগঠনিক শক্তি বৃদ্ধির ওপর জোর দেন এবং দলীয় নির্দেশনা মেনে চলার আহ্বান জানান। এছাড়াও, নেতাকর্মীদের চলমান রাজনৈতিক পরিস্থিতি মোকাবিলায় ঐক্যবদ্ধ থাকার তাগিদ দেওয়া হয়।



