ঢাকা  রবিবার, ১১ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ; ২৫শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeজাতীয়২৫ ডিসেম্বর দেশে আসছেন তারেক রহমান

২৫ ডিসেম্বর দেশে আসছেন তারেক রহমান

নিউজ ডেস্ক: শুক্রবার রাতে দলের স্থায়ী কমিটির বৈঠকে পরে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সংবাদ সম্মেলনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে ফেরার কথা ঘোষণা করেন।

তিনি বলেন, ‘আমি এখন বার্তা দেবো এই বার্তা শুধু আপনাদের(গণমাধ্যম) জন্য নয়, সারাদেশের মানুষের জন্য একটা স্বস্তির বার্তা নিয়ে আসবে। আমি আপনাদের অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের কোটি কোটি মানুষের সবচেয়ে প্রিয় মানুষ যিনি দীর্ঘ প্রায় ১৮ বছর ধরে নির্বাসিত অবস্থায় রয়েছেন এবং বিগত প্রায় এক যুগ ধরে তিনি গণতান্ত্রিক আন্দোলনকে নেতৃত্ব দিয়েছেন, আমাদের দলকে নেতৃত্ব দিয়েছেন এবং গণতন্ত্র উত্তরণের ছাত্র গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়ে আমাদেরকে সাফল্যের দ্বারপ্রান্তে পৌঁছে দিয়েছেন। আমাদের সেই সংগ্রামী নেতা এদেশের গণমানুষের অত্যন্ত প্রিয় মানুষ জনাব তারেক রহমান আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি আগামী ২৫ ডিসেম্বর ঢাকার মাটিতে আমাদের মাঝে  এসে পৌঁছাবেন।”

আমরা দলের পক্ষ থেকে সকলের পক্ষ থেকে আমরা তার আগমনকে শুধু স্বাগত নয়, আমরা আনন্দের সঙ্গে সমগ্র জাতিকে জানাতে চাইছি।ফখরুল বলেন, ‘‘ আজকে গণতন্ত্রের পথে যে বাধাগুলো  ‍সৃষ্টি হয়েছে আমরা মনে করে তারেক রহমান সাহেবে দেশে  এসে পৌঁছালে সমস্ত বাধা দূর হয়ে যাবে। ”

আপনারা জানেন যে, একটা বৈঠক লন্ডনে যেটা হয়েছিল আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও প্রধান উপদেষ্টার মধ্যে সেই সভায় সিদ্ধান্ত হয়েছিলো যে, ফেব্রুয়ারি মাসের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ফলে আমাদের নির্বাচন সম্পর্কে যতটুকু শঙ্কা ছিলো সেটা চলে গিয়েছিলো। গতকাল নির্বাচনের তপসিল ঘোষণার মধ্য দিয়ে নির্বাচনের যে রেল চলতে শুরু করেছে, সারা দেশের মানুষের মধ্যে আশা-প্রত্যাশা সৃষ্টি হয়েছে সেটা বাস্তবায়িত হতে চলেছে।

 স্থায়ী কমিটির বৈঠকে ইনকিলাব মঞ্চের প্রার্থী  ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে উল্লেখ করে ফখরুল বলেন, ‘‘শরীফ ওসমান বিন হাদি গুলিবিদ্ধ গুলিবিদ্ধ হওয়ার  এই ঘটনায় এটাই প্রমাণিত হয় যে, সব অপশক্তি নির্বাচনকে বানচাল করার জন্য যারা কাজ করছে তাদেরই একটা চক্রান্ত বলে আমরা মনে করি।

ফখরুল বলেন, ‘‘ এটা না বলে পারছি না, আমাদের স্থায়ী কমিটির সিনিয়র সদস্য বিএনপির দীর্ঘকালের নেতা মির্জা আব্বাস সাহেব ঢাকা-৮ আসনের একজন প্রার্থী।  শরীফ ওসমান বিন হাদি গুলিবিদ্ধ ঘটনার খবর শুনে তিনি স্বাভাবিকভাবে একজন রাজনৈতিক নেতা হিসেবে সহানুভূতি জানাতে সাথে সাথে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ছুটি গিয়েছিলেন।

কিন্তু দুরভাগ্য ক্রমে সেই দলের কিছু ব্যক্তি ও সমর্থক ও আরো কিছু চক্রান্তকারী তারা সেখানে সমবেত হয়ে উত্তেজনামূলক শ্লোগান দেয় এবং এক পরযায়ে তারা মব সৃষ্টি করার চেষ্টা করে।  সেটার আমরা  তীব্র নিন্দা জানাচ্ছি এবং হুশিয়ার করে দিতে চাই সকল পক্ষকে এই ধরনের আচরণ করতে গেলে বিএনপি বসে থাকবে না, বিএনপি তার জবাব সাথে সাথে দেবে।

আমরা খুব পরিস্কার করে বলতে চাই, আমরা কোনো রকমের গোলযোগ ও কোনো সন্ত্রাস চাই না।  কিন্তু বিএনপির ওপরে আঘাত আসলে আমরা সেটা সহজভাবে নেবো না।কিভাবে জবাব দিতে হয় সেটা বিএনপি জানে

তিনি বলেন, ‘‘ আমি তাই বলব, সেই সমস্ত মব সৃষ্টি না করে উত্তেজনা সৃষ্টি না করে, নির্বাচনের পরিবেশ বিনষ্ট না করে সবাই যেন স্মম্ভি ফিরে আসে, কিভাবে নির্বাচনটা সুষ্ঠু হবে  সেই কাজটা চেষ্টা করে। নেইলে গণতন্ত্র উত্তরনের পথ ব্যাহত হবে, গনতন্ত্রের যাত্রাপথ ব্যাহত হবে। আমি সকল  মহলকে  এই বিষয়টা গুরুত্ব সহকারে দেখেন।”

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহ উদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, সেলিমা রহমান, হাফিজ উদ্দিন আহমেদ  প্রমূখ উপস্থিত ছিলেন।

ঢাকা নিউজ/এস 

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular