ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅর্থনীতিসার্ভার জটিলতায় ঢাকার পুঁজিবাজারে লেনদেন বন্ধ

সার্ভার জটিলতায় ঢাকার পুঁজিবাজারে লেনদেন বন্ধ

নিউজ ডেস্ক : সপ্তাহের প্রথম কার্যদিবসে সার্ভার জটিলতার কারণে ঢাকার পুঁজিবাজারে লেনদেন বন্ধ রয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) উপ-মহাব্যবস্থাপক মো. শফিকুর রহমান রোববার (৫ জানুয়ারি) এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, সার্ভার জটিলতায় সকাল থেকে লেনদেন বন্ধ রয়েছে। সকাল ১০টা থেকে লেনদেন শুরু হওয়ার কথা থাকলেও তা সম্ভব হয়নি।

এদিকে, স্বাভাবিক নিয়মে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন চলছে।

ডিএসইর আইটি টিম সমস্যার সমাধানে কাজ করে যাচ্ছে জানিয়ে তিনি বলেন, সমস্যার সমাধান হওয়া মাত্রই লেনদেন শুরু করা হবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular