ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeজাতীয়রাজধানীর পুরানা পল্টনে ৪ তলা ভবনে আগুন

রাজধানীর পুরানা পল্টনে ৪ তলা ভবনে আগুন

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর পুরানা পল্টনে মানিকগঞ্জ হাউস নামের একটি চারতলা ভবনে আগুন লেগেছে। আগুন নেভার কাজ করছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, মঙ্গলবার সকাল সোয়া নয়টার দিকে পুরানা পল্টনের মানিকগঞ্জ হাউস নামের একটি চারতলা ভবনের দোতলায় আগুন লাগে। এখানে একটি ল চেম্বার আছে, সেখানেই আগুন লেগেছে।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম বলেন, সকাল ৯টা ১৭ মিনিটে ফায়ার সার্ভিস আগুন লাগার কথা জানতে পারে। সাত মিনিটের মধ্যেই সেখানে ফায়ার সার্ভিসের সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের দুটি ইউনিট চলে যায়। আরও তিনটি ইউনিট সেখানে কাজ করছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular