ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআন্তর্জাতিকট্রাম্পের শপথের আগ মুহূর্তে যুক্তরাষ্ট্রমুখী অভিবাসী ঢল

ট্রাম্পের শপথের আগ মুহূর্তে যুক্তরাষ্ট্রমুখী অভিবাসী ঢল

আন্তর্জাতিক ডেস্ক : মেক্সিকো থেকে শত শত অভিবাসনপ্রত্যাশী যুক্তরাষ্ট্র সীমান্তের উদ্দেশ্যে রওনা হয়েছেন। অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত না থাকলে তাদেরকে ফেরত পাঠানো হবেনা বলে আশাবাদ ব্যক্ত করেছেন তারা।

নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথের আগ মুহূর্তে যুক্তরাষ্ট্র অভিমুখে ঢল নেমেছে অভিবাসীদের।

বহু অভিবাসী রোববার (১২ জানুয়ারি) মেক্সিকোর তাপাচুলা শহর থেকে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা দেন। তাদের দাবি সংঘবদ্ধ অপরাধ, হুমকি ও চাঁদাবাজি থেকে রেহাই পেতে মার্কিন সীমান্তের দিকে যাচ্ছেন তারা।

একজন অভিবাসনপ্রত্যাশী বলেন, ‘আমরা মার্কিন যুক্তরাষ্ট্রকে একটি অর্থনৈতিক শক্তি হিসেবে টিকিয়ে রেখেছি। এটিকে এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সাম্রাজ্য বানিয়েছি। তাই চিন্তা করবেন না ডোনাল্ড ট্রাম্প, আমরা পরিশ্রমী মানুষ, দক্ষ শ্রমিক।’

আগামী ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ট্রাম্প। তার শপথ ঘিরে গত কয়েক সপ্তাহ ধরেই মেক্সিকো-যুক্তরাষ্ট্র সীমান্তে ভিড় করছেন শত শত অভিবাসী।

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসার আগে অভিবাসীদের দেশটিতে প্রবেশের বিষয়ে অভিবাসন নীতি আরোপ করা সত্ত্বেও মেক্সিকো থেকে আসা অপেক্ষমাণ অভিবাসীরা আশাবাদী। তাদের মতে, কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত না থাকলে যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে বাধা দেবেনা ট্রাম্প। এমনকি কোনো বেআইনি কাজ না করলে তাদেরকে ফেরত পাঠানো হবে না।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular