ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeখেলাভারতীয় টেস্ট দলের নেতৃত্ব ছাড়তে চান রোহিত

ভারতীয় টেস্ট দলের নেতৃত্ব ছাড়তে চান রোহিত

নিউজ ডেস্ক:   অস্ট্রেলিয়া সফরটা ভালো কাটেনি ভারতের। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ৩-১ ব্যবধানে হেরেছে তারা। সিরিজের প্রথম ও শেষ ম্যাচে ছিলেন না নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা। মাঝের তিনটি ম্যাচে খেললেও ‘হিটম্যান’ ছিলেন নিষ্প্রভ। ওই সিরিজ থেকে দেশে ফেরার পর ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিবি) সঙ্গে বৈঠক করেছেন রোহিত। সেখানেই বোর্ড তিনি অনুরোধ করেছেন নতুন অধিনায়ক খোঁজার। খবর একাধিক ভারতীয় সংবাদমাধ্যমের।

মুম্বাইয়ে বিসিসিআইয়ের প্রধান কার্যালয়ে বৈঠক হয়। যেখানে উপস্থিত ছিলেন প্রধান গৌতম গম্ভীর, প্রধান নির্বাচক অজিত আগারকার ও বোর্ডের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা। বৈঠকে অস্ট্রেলিয়া সফর ছাড়াও নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজের (৩-০) ব্যর্থতার প্রসঙ্গও উঠে এসেছে। ব্যক্তিগতভাবে রোহিতের সঙ্গে বিরাট কোহলির পারফরম্যান্স নিয়েও আলোচনা হয়েছে।

বৈঠকে রোহিত জানান, টেস্ট দলকে আর নেতৃত্ব দিতে চান না । নতুন অধিনায়ক হিসেবে জাস্প্রিত বুমরাহর নামও আলোচনায় এসেছে। এতে আপত্তি করেননি কেউ। তবে বুমরাহর ঘনঘন চোটে পড়ার বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কেউ কেউ। বুমরাহর নেতৃত্ব পেতে বাধা বলতে এই একটিই। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম ও শেষ টেস্টে রোহিতের জায়গায় অধিনায়ক ছিলেন বুমরাহ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular