ঢাকা  বৃহস্পতিবার, ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeশিরোনামকেউ এসে বলুক

কেউ এসে বলুক

কবি চৌধুরী নূরুল হুদার কবিতা

খুব সীমাবদ্ধ পায়ের গন্ডি,উড়ন্ত কতদূর পথ!ডানা

মেলে খানিক বড়জোর বেড়া অতিক্রম।
বাসনা অতল পথের সাথে পথ, অভিমত!
প্রশ্ন হাজারো, মুখস্থ বিশাল, অঙ্গ অনঙ্গ ছবির নাম।

ভুল হয়না গাঁথা প্রেম, মাটির পর খাঁটি জমাট জীবন,
কে আসে, কে যায়, কি বলে, বিভিন্ন কারুকাজ।
ভিতরে অসীম টানাটানি, সে ও আমি চলে অবিরাম,
অশান্ত সজাগ, স্বপ্ন ঘিরে রাখে নিয়ত প্রকৃতি স্ফুরণ!

আজ অপেক্ষা, কাল নাই, ছবির ভিতর ছবি অঙ্কন
দূর থেকে দূর অসীমের খোঁজে তারে ধরে রাখে;
ভিতর বাহির তছনছ বিশ্বাস-অবিশ্বাস নাভিশ্বাসওঠে
শোনি আজান কীর্তন কিম্বা গজল পেগুডার ধ্বনি

নিখোঁজ কারে খুঁজি, কে আসে নি, ভালোবাসি নি
তার কথা শোনি, আসুক তরঙ্গ, ভাসাই রঙিন জল।
উঠুক ঢেউ, কেউ এসে বলুক ভালোবাসি-ভালোবাসি
পড়ন্ত দিনে তুলে রাখি ছবি, যে গেছে তারে ডাকি..!

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular