ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআন্তর্জাতিকমার্কিন হেলিকপ্টার ও যাত্রীবাহী উড়োজাহাজের সংঘর্ষ

মার্কিন হেলিকপ্টার ও যাত্রীবাহী উড়োজাহাজের সংঘর্ষ

নিউজ ডেস্ক:    ইয়েভজেনিয়া শিশকোভা ও ভাদিম নাউমভ ১৯৯৪ সালে ফিগার স্কেটিংয়ের যুগল ক্যাটাগরিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিলেন। তারা ১৯৯৮ সাল থেকে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। সেখানেই তরুণ স্কেটারদের তারা প্রশিক্ষণ দিতেন বলে প্রতিবেদনে বলা হয়।

যুক্তরাষ্ট্রের রোনাল্ড রেগান ওয়াশিংটন ন্যাশনাল এয়ারপোর্টে মার্কিন সেনাবাহিনীর একটি হেলিকপ্টারের সঙ্গে একটি আঞ্চলিক যাত্রীবাহী উড়োজাহাজের সংঘর্ষ হয়েছে। দুর্ঘটনার শিকার উড়োজাহাজের যাত্রীদের মধ্যে রুশ আইস স্কেটিং প্রশিক্ষক এবং সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন এক দম্পতি ছিলেন বলে দাবি করেছে রুশ বার্তাসংস্থা তাস।

প্রতিবেদনে আরও বলা হয়, ওই দম্পতির ছেলে ম্যাক্সিমও ওই উড়োজাহাজে ছিলেন বলে আশঙ্কা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের একক স্কেটিং দলের একজন সদস্য তিনি। মার্কিন ফিগার স্কেটিং চ্যাম্পিয়নশিপের ওয়েবসাইট অনুযায়ী, ২০ থেকে ২৬ জানুয়ারি ক্যানসাস অঙ্গরাজ্যের উইচিটাতে অনুষ্ঠিত প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন ম্যাক্সিম।

খবরে বলা হয়েছে, প্রতিযোগিতা শেষে তরুণ স্কেটারদের একটি দলের সঙ্গে বাড়ি ফিরছিলেন রুশ দম্পতি। রুশ সংবাদমাধ্যমে প্রকাশিত একটি তালিকায় দেখা গেছে, উড়োজাহাজে ১৩ জন স্কেটার ছিলেন, যাদের বেশিরভাগই যুক্তরাষ্ট্রে বসবাসরত রুশ অভিবাসীদের সন্তান।

তাস আরও জানিয়েছে, সোভিয়েত ইউনিয়নের হয়ে প্রতিযোগিতা করা সাবেক স্কেটার ইন্না ভোল্যানস্কায়াও দুর্ঘটনার শিকার উড়োজাহাজে ছিলেন বলে আশঙ্কা করা হচ্ছে। ওয়াশিংটন ফিগার স্কেটিং ক্লাবের ওয়েবসাইট অনুযায়ী, তিনি সেখানকার প্রশিক্ষক ছিলেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular