ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসর্বশেষগ্যাস লিকেজ বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের দগ্ধ ৩

গ্যাস লিকেজ বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের দগ্ধ ৩

সাভার প্রতিনিধি : সাভারের আশুলিয়ার কাঠবাজার এলাকায় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছে। দগ্ধরা হলেন- জাহাঙ্গীর (৩২) তার স্ত্রী বিউটি (২৮) ও তার সন্তান তোহা (৫)।

রোববার সকালে দগ্ধ অবস্থায় তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তী করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বলেন,  তাদের সবার অবস্থাই আশঙ্কাজনক।

তিনি জানান, সকালের দিকে সাভারের আশুলিয়া এলাকা থেকে দগ্ধ অবস্থায় তিনজন আমাদের এখানে এসেছে। এদের মধ্যে বিউটির শরীরের ৩৩ শতাংশ, জাহাঙ্গীরের শরীরের ৯১ শতাংশ ও শিশু তোহার ৮০ শতাংশ দগ্ধ হয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular