ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeরাজনীতিআইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও দ্রব্যমূল্য বৃদ্ধি রোধে কার্যকর পদক্ষেপ গ্রহন করুন : গণফোরাম

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও দ্রব্যমূল্য বৃদ্ধি রোধে কার্যকর পদক্ষেপ গ্রহন করুন : গণফোরাম

নিজস্ব প্রতিবেদক: আজ শনিবার (০১ মার্চ) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে সড়কে গণফোরামের উদ্যোগে আইন-শৃঙ্খলার অবনতি ও পবিত্র রমজানে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি রোধে বিক্ষোভ সমাবেশ ও মিছিলের আয়োজন করা হয়। সমাবেশে সভাপতিত্ব করেন সিনিয়র আইনজীবী ও সংগ্রামী জননেতা সুব্রত চৌধুরী। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জননেতা ডা. মিজানুর রহমান।

সমাবেশে সুব্রত চৌধুরী বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গণফোরাম সক্রিয় অংশগ্রহণ করে। স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতন ঘটিয়ে দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত গণতান্ত্রিক বাংলাদেশ ও আইনের শাসন প্রতিষ্ঠা প্রত্যাশা করেছিলাম। কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের পক্ষ থেকে এ বিষয়ে জোরালো কোন পদক্ষেপ না নিয়ে লোক দেখানো উদ্যোগ নিয়েছে। বিগত সরকারের সিন্ডিকেট এখনো চলমান যার কারণে তেল, ডাল, চাল সহ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। জনজীবনে নাভীশ্বাস বেড়েছে।

তিনি আরো বলেন, সন্ত্রাসীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। নতুন করে মব সন্ত্রাসী গজিয়ে উঠেছে। যারা প্রকাশ্যে দিবালোকে আসামি ছিনতাই করে, মানুষকে ঝুলিয়ে নির্যাতন, ৩২ নাম্বার বঙ্গবন্ধু জাদুঘর ও মুজিবনগর জাদুঘর সহ সাধারণ মানুষের ঘর-বাড়ি ভাঙচুরের সময় আইনশৃঙ্খলা বাহিনী নিরব দর্শকের ভূমিকা পালন করে। অনতিবিলম্বে পুরনো ও গজিয়ে ওঠা সন্ত্রাসীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।

ডা. মিজান বলেন, নতুন সরকারের প্রতি সাধারণ মানুষের আশাবাদ সৃষ্টি হয়েছিল। কিন্তু সংস্কারের নামে বিলম্ব ও সাধারণ মানুষের জীবনে পুঞ্জিভূত ক্ষোভ, নিরাপত্তাহীনতা, আইনের শাসনের অনুপস্থিতি ও মুদ্রাস্ফীতির কারণে জনমনে ক্ষোভ আরও বৃদ্ধি পাচ্ছে।

তিনি আরো বলেন, অনতিবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণ করুন। মাঠ পর্যায়ে সেনাবাহিনীকে আরও সক্রিয় করুন এবং সাধারণ নির্বাচন দিয়ে রাজনৈতিক দলের কাছে ক্ষমতা হস্তান্তর করে দেশের স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনুন।

অন্যথায় আমরা বৃহত্তর কর্মসূচি নিতে বাধ্য হবো।

আরো বক্তব্য রাখেন, এ কে এম জগলুল হায়দার আফ্রিক, মোস্তাক আহমেদ, শাহ নুরুজ্জামান, রওশন ইয়াজদানি, লতিফুল বারী হামিম, মাহফুজুর রহমান মাসুম, রফিকুল ইসলাম পথিক, আশরাফুল ইসলাম, মাহমুদুল্লাহ মধু, সানজিদ রহমান শুভ, মিজানুর রহমান, হাবিবুর রহমান ভুলু, শফিকুল ইসলাম শফিক প্রমুখ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular