ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeরাজনীতিবিএনপির দুই পেশাজীবী সংগঠন বিলুপ্ত

বিএনপির দুই পেশাজীবী সংগঠন বিলুপ্ত

নিজস্ব প্রতিবেদক: বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটির বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সভাপতি ইঞ্জিনিয়ার রিয়াজুল ইসলাম রিজু এবং মহাসচিব ইঞ্জিনিয়ার আলমগীর হাছিন আহমেদের নেতৃত্বাধীন অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স-বাংলাদেশের (এইবি) বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। খুব শিগগিরই অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স-বাংলাদেশের কমিটি ঘোষণা করা হবে।

এছাড়াও আহ্বায়ক রাশিদুল হাসান হারুন এবং সদস্য সচিব ড. মোস্তাফিজুর রহমানের নেতৃত্বাধীন এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এএবি) বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। খুব শিগগিরই এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের কমিটি ঘোষণা করা হবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular